মেট্রোরেল ভ্রমণের জন্য এখন অনেকেই এমআরটি পাস ব্যবহার করছেন। এটি ব্যবহারে সুবিধাও অনেক। তবে কার্ডটি যত্নে রাখতে বলছেন সংশ্লিষ্টরা। ওয়ালেটে বা মানিব্যাগের চিপায় চাপে না রেখে সাধধানে রাখার কথা বলা হচ্ছে। কারণ কার্ডটি নষ্ট হলে বা হারিয়ে গেলে পুনরায় ইস্যুর জন্য আপনাকে টাকা দিতে হবে।
ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড জানিয়েছে, এমআরটি পাস হারিয়ে গেলে বা ক্ষতিগ্রস্ত হলে পুনঃইস্যুর জন্য নির্ধারিত ফরমে আবেদন করতে হবে। অব্যবহৃত স্থিতি স্বয়ংক্রিয়ভাবে নতুন এমআরটি পাসে স্থান্তরিত হবে। তবে এক্ষেত্রে ক্ষতিগ্রস্ত হওয়া এমআরটি পাস পুনঃইস্যুর জন্য প্রসেসিং ফি বাবদ দুইশত টাকা দিতে হবে।
আর হারিয়ে যাওয়া এমআরটি পাস পুনঃইস্যুর জন্য পুনরায় নিরাপত্তা জামানত দুইশত টাকা এবং প্রসেসিং ফি বাবদ দুইশত টাকা মোট চারশত টাকা জমা দিতে হবে। পুনঃইস্যুর পর হারিয়ে যাওয়া পাসটি খুঁজে পাওয়া গেলে এবং ব্যবহারযোগ্য হলে ৫০ টাকা সার্ভিস চার্জ প্রদান করে নিরাপত্তা জামানত ফেরত পাওয়া যাবে।
এ ছাড়া অব্যবহৃত একক যাত্রার টিকেট ক্রয়ের তারিখে অফিস সময়ের মধ্যে টিকেট অফিসে ফেরত দেওয়া যাবে। আর এমআরটি পাস ফেরত প্রদানের ক্ষেত্রে- পাসটি ব্যবহারযোগ্য হলে ৫০ টাকা সার্ভিস চার্জ কর্তনপূর্বক নিরাপত্তা জামানত ও অব্যবহৃত স্থিতি ফেরত প্রদান করা হবে।
আরও পড়ুন