যুব বিশ্বকাপ

আজ আইরিশদের হারাতে না পারলে বিপদ

এশিয়ান চ্যাম্পিয়ন তকমা নিয়ে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ খেলতে গেছে বাংলাদেশ। কিন্তু বিশ্বকাপের প্রথম ম্যাচে ব্লুমফন্টেইনে ভারতের কাছে হারে বাংলাদেশের যুবারা। তাই আজ এ গ্রুপে বাংলাদেশের দ্বিতীয় ম্যাচটি বাঁচা-মরার বললে ভুল হবে না।

গ্রুপে প্রথম ম্যাচে মারুফ মৃধার দুর্দান্ত বোলিংয়ের পরও ব্যাটিং ব্যর্থতায় ৮৪ রানে হারে বাংলাদেশ।

বাংলাদেশ সময় আজ দুপুর ২টায় শুরু হওয়া ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ আয়ারল্যান্ড। যারা নিজেদের প্রথম ম্যাচে যুক্তরাষ্ট্রকে হারিয়েছে। এই ম্যাচে হারলে টুর্নামেন্ট থেকে বিদায় নিতে হতে পারে বাংলাদেশের।

অবশ্য হারলেও সুযোগ থাকবে পরের রাউন্ডে ওঠার। কিন্তু সুপার সিক্সে গ্রুপপর্বের পয়েন্ট যোগ করার নতুন নিয়মে, শেষ চার পৌঁছানোর জন্য এই ম্যাচে জয়টা দরকার।