এফবিসিসিআইয়ের স্থায়ী কমিটির নেতৃত্বে হুমায়ুন রশিদ

সম্প্রতি, এফবিসিসিআইয়ের পাওয়ার, এনার্জি ও ইউটিলিটি সম্পর্কিত স্থায়ী কমিটির চেয়ারম্যান হিসেবে আবারও মনোনীত হয়েছেন এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশন পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী হুমায়ুন রশিদ।

ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বারস অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই) বিগত বছরগুলোতে দেশের বেসরকারি খাতের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। দেশের ধারাবাহিক অর্থনৈতিক প্রবৃদ্ধিতে উল্লেখযোগ্য ভূমিকা রাখছে এ সংগঠন। এফবিসিসিআইয়ের পাওয়ার, এনার্জি ও ইউটিলিটি সম্পর্কিত স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান হিসেবে হুমায়ুন রশিদ দেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতের উন্নয়ন গতিশীল রাখতে কাজ করবেন। বিজ্ঞপ্তি