বর্তমানে এমআরটি পাস ব্যবহার করে মেট্রোরেলে ভ্রমণ করলে যাত্রীরা ভাড়ার ওপর ১০ শতাংশ ছাড় পাবেন। পাশাপাশি প্রত্যেকবার লাইনে দাঁড়িয়ে টিকেট সংগ্রহের ঝামেলাও থাকবে না। তবে অনেকেই এই কার্ডটি ব্যবহারে কিছু সমস্যার সম্মুখীন হচ্ছেন।
এমআরটি পাস ব্যবহারে সমস্যা হলে
ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড জানিয়েছে, মেট্রোরেলের এন্ট্রি বা এক্সিট গেইটে এমআরটি পাস যথাযথভাবে স্পর্শ করা না হলে পরবর্তীতে এন্ট্রি বা এক্সিটের সময় সমস্যা হবে। এক্ষেত্রে ইএফওতে যোগাযোগ করে পাসটি কার্যকর করে নিতে হবে।
এমআরটি পাস ব্লক হলে
এমআরটি পাস ব্যহারে কোনো অনিয়ম করা হলে পাসটি ব্লক হয়ে যাবে। এক্ষেত্রে পাসটি কার্যকর করার জন্য নির্ধারিত ফরম পূরণ করে ইএফওতে আবেদন দাখিল করতে হবে।
বারবার কার্ড পাঞ্চ করা থেকে বিরত থাকুন
এমআরটি পাস এন্ট্রি বা এক্সিট গেইটে বারবার পাঞ্চ করা থেকে বিরত থাকুন। এতে কার্ডটি ব্লক হয়ে যেতে পারে। এক্ষেত্রে সামনের ব্যক্তি যাওয়ার পরে একটু সময় দিন, এরপর কার্ডটি পাঞ্চ করুন।
কার্ড স্পর্শ না করেই বের হয়ে যাওয়া
এমআরটি পাস মেশিনে স্পর্শ না করে বের হওয়া যাবে না। এক্ষেত্রে জরিমানা দিয়ে পরবর্তীতে কার্ড আপডেট করতে হয়। তাই এন্ট্রি বা এক্সিটের সময় তাড়াহুড়ো না করে সঠিক নিয়মে মেশিনে স্পর্শ করুন।
আরও পড়ুন