ড. সেলিম আইসিএমএবির প্রেসিডেন্ট নির্বাচিত

বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইন্যান্স করপোরেশন (বিএইচবিএফসি) পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ও বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর ড. মো. সেলিম উদ্দিন ইনস্টিটিউট অব কস্ট ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশের (আইসিএমএবি) প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন।

ড. সেলিম উদ্দিনের নেতৃত্বে ২০২৪ সালের জন্য ভাইস প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন যথাক্রমে মাহতাব উদ্দিন ও আখতারুজ্জামান। এ সময়ের জন্য ইনস্টিটিউটের সেক্রেটারি এবং কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন যথাক্রমে এসএম জহির উদ্দিন হায়দার ও আব্দুল মতিন পাটোয়ারী। বিজ্ঞপ্তি