রাজধানী বনানী এলাকার ট্রেনের ধাক্কায় অজ্ঞাতনামা (৫০) এক ব্যক্তি নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) সন্ধ্যার দিকে এ তথ্য নিশ্চিত করেন বিমানবন্দর রেলস্টেশনের পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সানুমং মারমা।
তিনি জানান, বৃহস্পতিবার দুপুরে বনানী কবরস্থানের পাশে রেললাইন দিয়ে হেঁটে যাচ্ছিলেন ওই ব্যক্তি। এ সময় কমলাপুর রেলস্টেশন থেকে যাওয়া বনলতা এক্সপ্রেস ট্রেনের সাথে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার।
তিনি আরও জানান, নিহতের নাম ঠিকানা জানার চেষ্টা চলছে। ময়নাতদন্তের জন্য মরদেহটি ঢাকা মেডিকেল কলেজে মর্গে পাঠানো হয়েছে।