রাজধানীর তেজগাঁওয়ে লরি ধাক্কায় মোটরসাইকেল আরোহী নয়ন সরদার (১৭) নামে এক কিশোর নিহত হয়েছেন। সে একটি গ্যারেজে কাজ করতেন।
বুধবার (১৩ মে) সন্ধ্যায় তেজগাও কলোনী বাজারের পাশে এই দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক রাত ৯টার দিকে মৃত ঘোষণা করেন।
চাদপুরের হাইমচর উপজেলার কিষাণবাজার গ্রামের আব্দুল আলী সরদারের ছেলে নয়ন। দুই ভাইয়ের মধ্যে সে বড়। পরিবারটি থাকে তেজগাঁও বেগুনবাড়ি বিবিরঘাট এলাকায়।
হাসপাতালে নিহতের বাবা আব্দুল আলী জানান, কলোনী বাজারের পাশে একটি গ্যারেজে কাজ করে নয়ন। সন্ধ্যায় একটি মোটরসাইকেল চালিয়ে বাসা থেকে গ্যারেজে যাচ্ছিলো সে। পথে তেজগাও অরিয়ন ওষুধ কোম্পারির সামনে একটি লরি তার মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে আহত হয় সে। পরে স্থানীয়রা গাড়িটি আটক করে। তখন গাড়ির স্টাফ আহত নয়নকে হাসপাতালে নিয়ে আসেন। তাদের কাছ থেকে ফোনে দুর্ঘটনার খবর পান পরিবার।
চিকিৎসকের বরাত দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) মো. ফারুক জানান, মরদেহ মর্গে রাখা হয়েছে। ঘটনাটি সংশ্লিষ্ট থানা পুলিশ তদন্ত করে দেখছে।
বোয়ালমারীতে নছিমন উল্টে চালক নিহত