২০২৩ ওয়ানডে বিশ্বকাপের পর বাংলাদেশ দলের পেস বোলিং কোচের দায়িত্ব ছাড়েন অ্যালান ডোনাল্ড। বাংলাদেশ থেকে যাওয়ার আগে শিষ্যদের জন্য দিয়েছিলেন আবেগ ঘন বার্তা। ডোনাল্ডের বর্তমানে দক্ষিণ আফ্রিকার ঘরোয়া ক্রিকেট দল লায়ন্সের বোলিং কোচ। দেশটিতে হচ্ছে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ। সেখানে খেলছে বাংলাদেশের যুবারাও।
যুব দলের খেলোয়াড়রা সেখানে দেখা পেলেন ডোনাল্ডের। যুবারা ডোনাল্ডকে কাছে পেয়ে নিয়েছেন পরামর্শ। তুলেছেন সেলফি।
ডোনাল্ড ২০২২ এর মার্চে হয়েছিলেন বাংলাদেশ দলের বোলিং কোচ। তার সময়ে পেস বোলিংয়ে বেশ উন্নতি করেন তাসকিন-শরিফুলরা। তবে বিশ্বকাপের পর অনেকটা অভিমান করেই ছাড়েন বাংলাদেশের বোলিং কোচের চাকরি।