মিডল্যান্ড ব্যাংক লিমিটেডের বার্ষিক ব্যবসায় কৌশল সম্মেলন ২০২৪ অনুষ্ঠিত

মিডল্যান্ড ব্যাংক লিমিটেডের ইনস্টিটিউশনাল ব্যাংকিং, এসএমই এবং ট্রেজারি বিভাগের বার্ষিক ব্যবসায় কৌশল সম্মেলন ২০২৪ গত ২৬ জানুয়ারি গুলশানে ব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। 

ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আহসান-উজ জামান প্রধান অতিথি হিসেবে বার্ষিক ব্যবসা পর্যালোচনা সভার আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মো. জাহিদ হোসেন। ব্যাংকের ইনস্টিটিউশনাল ব্যাংকিং বিভাগের প্রধান জাভেদ তারেক খান বার্ষিক ব্যবসায় কৌশল সম্মেলনটি পরিচালনা করেন।

সম্মেলনে ব্যাংকের ইনস্টিটিউশনাল ব্যাংকিং ইউনিট সমূহের প্রধান ও আরএমবৃন্দ, ট্রেজারি বিভাগের প্রধান নাজমুল আহসান এবং এসএমই বিভাগের প্রধান মো. আহসান জামিল হোসেন ২০২৪ সালের জন্য তাদের ব্যবসায় কৌশলসমূহ উপস্থাপন করেন। ব্যাংকের সিনিয়র ম্যানেজম্যান্ট টিম এবং প্রধান কার্যালয়ের বিভিন্ন বিভাগের প্রধানরা ব্যবসায় কৌশল সম্মেলনে উপস্থিত ছিলেন। 

সভায় ২০২৩ সালের ইনস্টিটিউশনাল ব্যাংকিং, ট্রেজারি এবং এসএমই বিভাগের পারফরমেন্স মূল্যায়ন করা হয়। এছাড়াও ব্যাংকের ইনস্টিটিউশনাল ব্যাংকিং, ট্রেজারি এবং এসএমই বিভাগের ২০২৪ সালের বার্ষিক বাজেট মূল্যায়ন করা হয় এবং বাজেট অর্জনের কৌশল নিয়ে পর্যালোচনা ও দিক নির্দেশনা প্রদান করা হয়।

ব্যবস্থাপনা পরিচালক নিয়ন্ত্রক সংস্থা কর্তৃক প্রদত্ত নির্দেশিকা মেনে চলা, সম্পদের গুণগতমান বজায় রাখা, নন-পানফরমিং লোন আদায় নিশ্চিত করা এবং শেয়ারহোল্ডারদের বিনিয়াগের রির্টান ডেলিভারি করাসহ সকলকে ব্যাংকিং সেবা প্রদানে দক্ষতা ও উৎকর্ষতা নিশ্চিত করার এবং গ্রাহকদের আর্থিক লক্ষ্যপূরণে সহায়তা করার আহ্বান জানান।