নগদ নিয়ে এলো ইসলামিক মার্চেন্ট অ্যাকাউন্ট

মুসলমান ব্যবহারকারীদের লেনদেন পুরোপুরি ইসলামি শরিয়াহভিত্তিক করার লক্ষ্যে মোবাইল আর্থিক সেবা নগদ নিয়ে এলো ইসলামিক মার্চেন্ট অ্যাকাউন্ট। ব্যবসায়ীরা এই অ্যাকাউন্টের মাধ্যমে লেনদেন করলে সাধারণ গ্রাহক ও ব্যবসায়ীদের অর্থ সম্পূর্ণ শরিয়াহসম্মতভাবে লেনদেন নিশ্চয়তা পাবেন।

 সেবাটি চালুর মাত্র তিন দিনেই দারুণ সাড়া পেয়েছে নগদের ইসলামিক মার্চেন্ট অ্যাকাউন্ট। দেশের প্রথম ও একমাত্র মোবাইল সেবাদাতা প্রতিষ্ঠান হিসেবে আলাদা ইসলামিক এমএফএস চালু করে নগদ।

প্রতিষ্ঠানটির ইসলামিক অ্যাকাউন্ট সম্পূর্ণ শরিয়াহ পর্যবেক্ষক কমিটির তত্ত্বাবধানে পরিচালিত হয়ে আসছে। ‘নগদ ইসলামিক’ মোবাইল অ্যাকাউন্টটির মাধ্যমে গ্রাহকরা খুব সহজেই সুদমুক্ত ও শরিয়াহসম্মত উপায়ে নিজস্ব তহবিল পরিচালনা করতে পারছেন, যা তাদের ধর্মীয় মূল্যবোধ ও বিধানকে সংরক্ষণ করছে।

এই অ্যাকাউন্টের অর্থ সবসময়ই কয়েকটি বাণিজ্যিক ব্যাংকের ইসলামি ব্যাংকিংয়ে রক্ষিত থাকে। ফলে গ্রাহককে কোনোরকম সুদ গ্রহণ বা ইসলামে অননুমোদিত লেনদেন করতে হয় না। তবে এতদিন ইসলামিক কোনো মার্চেন্ট অ্যাকাউন্ট না থাকায় ব্যবহারকারীরা ধর্মীয় উপায়ে পেমেন্ট করতে একটু সমস্যার মধ্যে পড়তেন। এবার ইসলামিক মার্চেন্ট অ্যাকাউন্ট এনে লেনদেনের আরেকটি মাইলফলক স্পর্শ করল দেশের অন্যতম জনপ্রিয় মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস নগদ। বিজ্ঞপ্তি