অ্যাভিয়েশন শিপিংয়ে সম্ভাবনা দেখছে স্লোভাকিয়া

বাংলাদেশে অটোমোবাইল, অ্যাভিয়েশন, শিপিং, রেলওয়ে, লজিস্টিকস, হালকা প্রকৌশলসহ রাসায়নিক (ইথানল) খাতে বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণের সুযোগ দেখছে মধ্য ইউরোপের দেশ স্লোভাকিয়া। শীর্ষ বাণিজ্য সংগঠন দি ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) সভাপতি মাহবুবুল আলমের সঙ্গে এক সৌজন্য সাক্ষাতে এসব খাতের সম্ভাবনার কথা তুলে ধরেন ভারতের নয়া দিল্লিতে নিযুক্ত স্লোভাকিয়ার রাষ্ট্রদূত রবার্ট ম্যাক্সিয়ান।