আগামী ২০২৪-২০২৫ অর্থবছরে সুষম ও গণমুখী বাজেট প্রণয়নের লক্ষে প্রাক-বাজেট আলোচনা শুরু করতে যাচ্ছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এনবিআর সূত্রে জানা যায়, আগামী ৪ ফেব্রুয়ারি এনবিআরের প্রধান কার্যালয় আগারগাঁওয়ে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া মালিক সমিতির সঙ্গে আলোচনার মধ্য দিয়ে আয়োজন শুরু হতে যাচ্ছে। ৫ ফেব্রুয়ারি ইকোনমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ) ও গণমাধ্যমকর্মীদের সঙ্গে অনুষ্ঠিত হবে প্রাক-বাজেট আলোচনা। ধারাবাহিক আলোচনা চলবে ৭ মার্চ পর্যন্ত।
গত ২৮ জানুয়ারি ২০২৪-২০২৫ অর্থবছরের বাজেট অংশগ্রহণমূলক করতে ব্যবসায়ী সংগঠনগুলোর কাছে বাজেট প্রস্তাবনা চায় এনবিআর।