'না, মোটেই না। ও ৩১টি টেস্ট সেঞ্চুরি করেছে, আর আমি মাত্র একটা করলাম। তাই এই পুরস্কার ওকে দিচ্ছি না।'
সোজা জানিয়ে দিলেন রাচিন রবীন্দ্র। দক্ষিন আফ্রিকাকে মাউন্ট মঙ্গানুই টেস্টে ২৮১ রানে হারানোর পর ম্যাচে সেরা খেলোয়াড় হয়েছেন এই অলরাউন্ডার। ক্যারিয়ারের প্রথম টেস্ট সেঞ্চুরিকে ডাবল সেঞ্চুরিতে রূপ দেন রাচিন এই ম্যাচে। পৌণে ১০ ঘণ্টার ইনিংসে ৩৬৬ কলে তরেন ২৪০। অন্যদিকে কেন উইলিয়ামস তার ৩৭ টেস্টে দেখা পান প্রথম জোড়া সেঞ্চুরির। তবে ম্যাচ সেরার পুরস্কারের ক্ষেত্রে রাচিনকেই বেছে নেয়া হয়।
সেই পুরস্কার নেয়ার সময় প্রশ্নকর্তা রাচিনের কাছে জানতে চান, জোড়া সেঞ্চুরি করা উইলিয়ামসনকে তার পুরস্কার ভাগ করে দেবেন কিনা। জবাবে রাচিন বলেন, মোটেই না, 'আপনি যখনই জয়ে অবদান রাখেন তখন এটি আপনাকে বিশেষ অনুভূতি দেয়। যতক্ষণ আপনি আপনার সেরাটা দিচ্ছেন ততক্ষণ আপনার মনে হবে আপনি আছন।'