ব্যাটিং এবং নেতৃত্ব কোনো দিক দিয়েই সাফল্য এনে দিতে পারেননি মোসাদ্দেক হোসেন। আছে ইনজুরির সমস্যাও। ঢাকার একাদশ থেকে তাই বিশ্রামে মোসাদ্দেক। টস করতে মাঠে নামেন সহ থেকে পূর্ণ অধিনায়ক তাসকিন আহমেদ। তবে টসভাগ্য পাশে পাননি। হেরে গেছেন মিঠুনের কাছে। টস জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন সিলেট স্ট্রাইকার্স অধিনায়ক।
দুই দলই টেবিলের তলানিতে অবস্থান করছে। সিলেট যে একটি ম্যাচ জিতেছে আসরে সেটি এই ঢাকার বিপক্ষেই।