পদ্মা ব্যাংকের নতুন চেয়ারম্যান মো. আফজাল করিম

সোনালী ব্যাংক পিএলসির সিইও অ্যান্ড এমডি মো. আফজাল করিম পদ্মা ব্যাংক পিএলসির চেয়ারম্যান হিসেবে নিয়োগপ্রাপ্ত হয়েছেন। তিনি বাংলাদেশ ব্যাংকের বিআরপিডির সূত্র ডিএ/২০২৪-৯৯৮ অনুসারে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত পদ্মা ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন।

মো. আফজাল করিম সোনালী ব্যাংকের সিইও অ্যান্ড এমডি হিসেবে যোগ দেওয়ার আগে বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইন্যান্স করপোরেশনের এমডি হিসেবেও দায়িত্ব পালন করেন। বিএইচবিএফসি-এ যোগ দেওয়ার আগে তিনি সোনালী ব্যাংক লিমিটেডের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর পদে কর্মরত ছিলেন।

এ ছাড়া তিনি বাংলাদেশ কৃষি ব্যাংকে ডিএমডি ও জিএম পদে বিভিন্ন বিভাগ ও দপ্তরের গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন। কর্মক্ষেত্রে সততা ও দক্ষতার স্বীকৃতিস্বরূপ অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের আওতাধীন দপ্তর/সংস্থা প্রধানদের মধ্য থেকে ২০২১-২২ অর্থবছরে সরকার কর্তৃক তাকে শুদ্ধাচার পুরস্কারে ভূষিত করা হয়। বিজ্ঞপ্তি