সাধারণত বিপিএলের দিনের দ্বিতীয় ম্যাচটিতে টস জিতে প্রতিপক্ষকে ব্যাটিংয়ে পাঠান যেকোনো অধিনায়ক। তবে ধুঁকতে থাকা দুর্দান্ত ঢাকা হেঁটেছে অন্য পথে। দলটির অধিনায়ক তাসকিন আহমেদ টস জিতে নিয়েছেন শুরুতে ব্যাটিং করার সিদ্ধান্ত। দ্বিতীয় ম্যাচে তাই কুমিল্লা ভিক্টোরিয়ানসকে দেখা যাবে শুরুতে ফিল্ডিং করতে।
এই ম্যাচে তিন নতুন মুখ দেখা যাবে ঢাকার একাদশে। পাকিস্তানের পেসার মোহাম্মদ ইরফানের সঙ্গে দলে যোগ দিয়েছেন উইন্ডিজ অলরাউন্ডার আন্দ্রে ম্যাকার্থি। দেশি কিপার ব্যাটার তাহজিবুল ইসলামও সুযোগ পেয়েছেন একাদশে।
দুর্দান্ত ঢাকা একাদশ:
তাসকিন আহমেদ (অধিনায়ক), নাঈম শেখ, সাইফ হাসান, আরাফাত সানি, শরিফুল ইসলাম, তাহজিবুল ইসলাম (কিপার), মেহরব হাসান, চতুরঙ্গ ডি সিলভা, অ্যালেক্স রস, মোহাম্মদ ইরফান, আন্দ্রে ম্যাকার্থি।
কুমিল্লা ভিক্টোরিয়ানস একাদশ:
লিটন দাস (অধিনায়ক), ইমরুল কায়েস, তাওহীদ হৃদয়, জাকের আলী অনিক (কিপার), তানভির ইসলাম, আলিস আল ইসলাম, মোস্তাফিজুর রহমান, উইলিয়াম জ্যাকস, রেয়মন রেইফার, ব্রুকার ডেভিড, ম্যাথিউ ফোর্ডে।