জাতীয় পার্টির (একাংশের) চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো বৈঠক ডেকেছেন রওশন এরশাদ। আগামীকাল শনিবার বেলা সাড়ে ১১ টায় প্রেসিডিয়ামের জরুরি বৈঠক ডেকেছেন তিনি। রাজধানীর গুলশানস্থ বাসভবনে এই সভা অনুষ্ঠিত হবে।
শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক বার্তায় বিষয়টি জানানো হয়। এতে বলা হয়, বৈঠকে সাবেক ও বর্তমান- প্রেসিডিয়াম সদস্য, সংসদ সদস্য এবং পার্টির শীর্ষ নেতৃবৃন্দকে ডেকেছেন রওশন এরশাদ।
এতে আরও বলা হয়, সভায় জাতীয় পার্টির দশম জাতীয় সম্মেলন আয়োজনে করণীয় ও প্রস্তুতি, বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং পরবর্তী পদক্ষেপ প্রসঙ্গে আলোচনা করা হবে। বৈঠক শেষে দশম জাতীয় সম্মেলন ও পার্টির পরবর্তী কর্মসূচি ঘোষণা করবেন বেগম রওশন এরশাদ।