গুরুত্বপূর্ণ ম্যাচে টস জিতে ব্যাটিংয়ে খুলনা

প্রথম চার ম্যাচে জয়ের পর টানা চার হার। নিশ্চিত প্লে-অফ খেলার সমীকরণ অনেকখানি কঠিন হয়ে যাচ্ছে দেশের দক্ষিণের দলটির জন্য। আসরের শক্ত দল ও গতবারের চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ানসের বিপক্ষে তাই টসভাগ্য পাশে পাওয়াকে আশীর্বাদ ভাবতে পারেন খুলনা অধিনায়ক এনামুল হক বিজয়।

টস জিতে তিনি সিদ্ধান্ত নিয়েছেন আগে ব্যাট করার। এ ম্যাচ দিয়ে আসরের অভিষেক হচ্ছে ওয়েন পারনেল ও জনসন চার্লসের।

খুলনা টাইগার্স একাদশ:

এনামুল হক বিজয় (অধিনায়ক), এভিন লুইস, অ্যালেক্স হেলস, আফিফ হোসেন, মাহমুদুল হাসান জয়, মুকিদুল ইসলাম, নাহিদ রানা, ওয়েন পারনেল, লিউক উড, নাসুম আহমেদ, রুবেল হোসেন।

কুমিল্লা ভিক্টোরিয়ানস একাদশ:

লিটন কুমার (অধিনায়ক), উইল জ্যাকস, তাওহীদ হৃদয়, মইন আলি, জনসন চার্লস, জাকের আলী অনিক (কিপার), রিশাদ হোসেন, তানভির ইসলাম, ম্যাথিউ ফোর্ড, মোস্তাফিজুর রহমান, আলিস আল ইসলাম।