মৌসুম শেষে পিএসজি ছাড়ার কথা ক্লাব প্রেসিডেন্ট খেলাইফিকে জানিয়ে দিয়েছেন কিলিয়ান এমবাপ্পে। আজ খবরটি নিশ্চিত করেছেন দলবদল বিষয়ে ইতালীয় সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো।
২০২১ বছর আরো তিন বছরের জন্য প্যারসিয়ান ক্লাবের সংগে চুক্তি করেছিলেন এমবাপ্পে। ২০২৪-২৫ পর্যন্ত তা বাড়ানোর সুযোগ ছিল। তবে তা কেবল এমবাপ্পে নিজে চাইলে সম্ভব ছিল। কিন্তু এমবাপ্পে চলতি মৌসুম শেষে ক্লাব ছাড়তে চান ফ্রি এজেন্ট হয়ে। সেটাই আজ খেলাইফিকে জানিয়ে দিয়েছেন চলতি মৌসুমে ৩৪ ম্যাচে ৩১ গোল করা এমবাপ্পে।
তবে পিএসজি ছেড়ে এমবাপ্পে কোথায় যাবেন তা এখনো নিশ্চিত নয়। অনেক দিন তার স্বপ্নের ক্লাব রিয়াল মাদ্রিদে যাওয়ার কথা শোনা গেলেও স্প্যানিশ জায়ান্টরা যে প্রস্তাব দিয়েছে তাতে রাজি নেন এমবাপ্পে।
তার ব্যাপারে আগ্রহ আছে ইংল্যান্ডের লিভারপুল আর চেলসির।