বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ঢাকা-রোম-ঢাকা রুটের টিকিট বিক্রি শুরু হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুর থেকে বিমানের সব ডিস্ট্রিবিউশন চ্যানেলে একসঙ্গে বিক্রির জন্যে টিকিট উন্মুক্ত করা হয়। যাত্রীরা বিমানের বাণিজ্যিক ওয়েবসাইট www.biman-airlines.com), মোবাইল অ্যাপস, বিমানের যেকোনো সেলস সেন্টার, কল সেন্টার ০১৯৯০৯৯৭৯৯৭ এবং বিমান অনুমোদিত ট্রাভেল এজেন্সি থেকে এ রুটের টিকিট কিনতে পারবেন।
নতুন রুট উপলক্ষে বিশেষ ছাড়ও চলছে। আজ থেকে ২৬ মার্চের মধ্যে বিমানের ওয়েবসাইট ও মোবাইল অ্যাপস থেকে টিকিট ক্রয়ের ক্ষেত্রে প্রমোকোড BGROME15 ব্যবহার করে ১৫ শতাংশ ডিসকাউন্ট পাওয়া যাবে। এ ছাড়া বিমান কলসেন্টার, নিজস্ব টিকিট কাউন্টার ও অনুমোদিত ট্রাভেল এজেন্সি থেকে টিকিট কিনলে মূল ভাড়ার ওপর ১০ শতাংশ ডিসকাউন্ট পাওয়া যাবে।
আগামী ২৬ মার্চ রোমের উদ্দেশে বিমানের প্রথম ফ্লাইট যাত্রা করবে। ২৬-৩১ মার্চ পর্যন্ত সপ্তাহে সোমবার, মঙ্গলবার এবং বৃহস্পতিবার ঢাকা থেকে ফ্লাইট বিজি-৩৫৫ স্থানীয় সময় রাত ২টায় রোমের উদ্দেশে যাত্রা করে রোমে পৌঁছবে স্থানীয় সময় সকাল ৭টায়। একই দিন রোম থেকে স্থানীয় সময় সকাল ৮টা ৪৫ মিনিটে যাত্রা করে ঢাকায় পৌঁছবে রাত ১১টা ৪৫ মিনিটে। বিজ্ঞপ্তি