ডাকেটের সেঞ্চুরি ভাঙলো ৩৪ বছর আগের গুচের নজির

ভারতের বিরুদ্ধে তাদের ঘরের মাঠে করা বেন ডাকেটের ৮৮ বলে সেঞ্চুরি তৃতীয় দ্রুততম। এই তালিকায় ডাকেটের আগে রয়েছেন অস্ট্রেলিয়ার অ্যাডাম গিলক্রিস্ট এবং ওয়েস্ট ইন্ডিজের ক্লাইভ লয়েড।

ভারতের ৪৪৫ রানের জবাবে ইংল্যান্ড ব্যাট করতে নেমে ব্যাজবল খেলে ভারতকে চাপে ফেলে দিল। ৬১ ওভারে ৫ উইকেট হারিয়ে ২৯০ রান করে ফেলল ইংল্যান্ড। তার মধ্যে বেন ডাকেট একাই ১৫৩ রান করে ফেললেন। সেটাও আবার ১৫১ বলে।

5ডাকেট মাত্র ৮৮ বলে শতরান পূরণ করেন। ইংল্যান্ডের ইনিংসের ২৫.৫ ওভারে চার হাঁকিয়ে নিজের শতরান পূরণ করেন বেন ডাকেট। ১০০ করতে তিনি ১৯টি চার এবং একটি ছক্কা মারেন ডাকেট। তাঁর এই ঝোড়ো ইনিংসের হাত ধরেই ডাকেট গড়েছেন একাধিক নজির।

5বেন ডাকেটের ৮৮ বলে সেঞ্চুরি ভারতের বিরুদ্ধে ইংল্যান্ডের কোনও ব্যাটারের করা দ্রুততম টেস্ট শতরান। এদিন ডাকেট গ্রাহাম গুচের নজিরও গুঁড়িয়ে দিয়েছেন। গুচ ১৯৯০ সালে লর্ডসে ভারতের বিরুদ্ধে টেস্টে ৯৫ বলে শতরান করেছিলেন। এত দিন ইংল্যান্ডের কোনও ব্যাটারের করা ভারতের বিরুদ্ধে কোনও টেস্টে এটাই ছিল দ্রুততম সেঞ্চুরি। যে রেকর্ড ভাঙলেন ডাকেট। 

5পাশাপাশি ভারতের বিরুদ্ধে তাদের ঘরের মাঠে করা ডাকেটের এই সেঞ্চুরি তৃতীয় দ্রুততম। এই তালিকায় ডাকেটের আগে রয়েছেন অস্ট্রেলিয়ার অ্যাডাম গিলক্রিস্ট এবং ওয়েস্ট ইন্ডিজের ক্লাইভ লয়েড। 

২০০১ সালে গিলি ভারতে এসে তাদের বিরুদ্ধে টেস্টে ৮৪ বলে শতরান করেছিলেন। ক্লাইভ লয়েড আবার ১৯৭৪ সালে ৮৫ বলে শতরান করেছিলেন। অল্পের জন্য ডাকেট এই দুই তারকার নজির স্পর্শ করতে পারেননি। ডাকেটের হাত ধরেই দ্বিতীয় দিনের শেষে ভালো জায়গায় রয়েছে ইংল্যান্ড।