গুরবাজ-জাজাইয়ে জয় আফগানিস্তানের

রুদ্ধশ্বাস লড়াই করেও একটু জন্য আফগানদের দেওয়া ২১০ রানের লক্ষ্য ছুঁতে পারল না লঙ্কানরা। ৩ রানে ম্যাচ জিতে নিয়েছে আফগানিস্তান।

পাথুম নিশাঙ্কা ৩০ বলে ৬০ করে রিটায়ার্ড হার্ট হয়ে ফিরে যান৷ সামারাবিক্রমা আউট হন ১২ বলে ২৩ রান করে। এর পর লড়াই চালিয়ে যান কামিন্দু মেন্ডিস। ৩৯ বলে ৬৫ রানে অপরাজিত থেকে গেলেও দলকে জয়ের বন্দরে নিযে যেতে পারেননি।

আগের ম্যাচে একাদশে ফিরলেও কিছু করে দেখাতে পারেননি আফগান ব্যাটসম্যান হযরতউল্লাহ জাজাই। বড় রান তাড়া করতে নেমে ফিরে গিয়েছিলেন ১ রান করেই। সেই ঝাল এ ম্যাচে কিছুটা পুষিয়েছেন। খেলেন ২২ বলে ৪৫ রানের বিসে্ফারক ইনিংস। অন্যপ্রান্তে নামা নিয়মিত ওপেনার রহমানউল্লাহ গুরবাজ ইনিংস আরও লম্বা করেন। ফিফটি তুলে নিয়ে আউট হওয়ার আগে করেন ৪৩ বলে ৭০ রান।

বাকিরা শুরু এই ঝড়ে ছোট ছোট অবদান রাখেন। আজমতউল্লাহ ওমরজাই করেন ৩১। মোহাম্মদ নবি ও অভিষিক্ত মোহাম্মদ ইশাক দুজনেই অপরাজিত থাকেন ১৬ রানে। তাতে ডাম্বুলায় শেষ টি-টোয়েন্টিতে ৫ উইকেটে ২০৯ রানের বড় পুঁজি পেয়েছে আফগানিস্তান। লঙ্কান বোলারদের মধ্যে আকিলা ধনঞ্জয় ও মাথিশা পাথিরানা ২টি করে ও ওয়ানিন্দু হাসারাঙ্গা ১টি উইকেট শিকার করেন।

শ্রীলঙ্কা সফরে এসে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ধবলধোলাই ও প্রথম দুই ম্যাচ হেরে টি-টোয়েন্টি সিরিজও হেরে বসেছে আফগান। শেষ ম্যাচে স্বান্তনার জয় নিয়ে সফরের ইতি টানলেন অধিনায়কত্বের ভার পাওয়া ইব্রাহিম জাদরান।