ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলা পরিষদের চেয়ারম্যান নাছিমা মুকাই আলী তার পরিবারের নামে প্রতিষ্ঠিত লুৎফর রহমান ফাউন্ডেশন এর অর্থায়নে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় কর্মরত সাংবাদিকদের সংগঠন বিজয়নগর প্রেসক্লাবে একসেট কম্পিউটার উপহার দিয়েছেন।
রবিবার (২৫ ফেব্রুয়ারি) বেলা ১২টার দিকে প্রেসক্লাব কার্যালয়ে উপস্থিত হয়ে প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে কুশল বিনিময় করেন। এ সময় সাংবাদিকদের কাজে ব্যবহার করার জন্য একটি কম্পিউটার উপহার বুঝে দেন প্রেসক্লাবের নেতাদের হাতে।
এ সময় উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সভাপতি ও সাপ্তাহিক তিতাস বাণী সম্পাদক মৃণাল চৌধুরী লিটন, সিনিয়র সহ সভাপতি ও বাংলা টিভির প্রতিনিধি শামসুল ইসলাম লিটন, সহ সভাপতি দৈনিক আলোকিত সকালের প্রতিনিধি কাজী আল আমিন,সাধারণ সম্পাদক ও দৈনিক ইত্তেফাক প্রতিনিধি জিয়াদুল হক বাবু, যুগ্ম সাধারণ সম্পাদক ও দৈনিক দেশ রূপান্তর প্রতিনিধি এস এম জহিরুল আলম চৌধুরী (টিপু), সাংগঠনিক সম্পাদক ও দৈনিক বাংলাদেশে বুলেটিন প্রতিনিধি আশীষ সাহা, দপ্তর সম্পাদক দৈনিক ভোরের দপর্ণ প্রতিনিধি আলমগীর হোসেন,প্রচার সম্পাদক ও দৈনিক তিতাস কণ্ঠ প্রতিনিধি অপূর্ব দেব, সদস্য রুবেল মিয়াসহ আরো অন্যান্য লোকজন।
এ সময় উপজেলা পরিষদ চেয়ারম্যান নাছিমা মুকাই আলী সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন এবং সত্য ও নিষ্ঠার সাথে তথ্য নির্ভর সংবাদ প্রচারের আহবান জানান। বিজয়নগরকে একটি সুন্দর ও মডেল উপজেলার গঠনে ভূমিকা পালনের জন্য সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন তিনি। উপজেলার বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড দেশবাসির কাছে আপনারা আপনাদের লিখনির মাধ্যমে তুলে ধরবেন বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।