বিজয়নগরে জাতীয় পরিসংখ্যান দিবস পালিত

আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২৪, ০৭:৪৭ পিএম

'স্মার্ট পরিসংখ্যান,উন্নয়নের সোপান' এ স্লোগানকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে জাতীয় পরিসংখ্যান দিবস -২০২৪ পালিত হয়েছে। 

মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে দিবসটি উপলক্ষ্যে উপজেলা প্রশাসন ও পরিসংখ্যান অফিসের আয়োজনে  উপজেলা পরিষদ প্রাঙ্গণে এক বণার্ঢ্য র‌্যালী বের হয়ে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা বঙ্গবন্ধু চত্ত্বরে এসে র‌্যালী শেষ হয়। পরে  উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নিবাহী অফিসার  (ভারপ্রাপ্ত) মো. মেহেদী হাসান খাঁন শাওন এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান নাছিমা মুকাই আলী। 

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আরিফুর রহমান, নির্বাচন কর্মকর্তা মো. রফিকুল ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমান, ইউপি চেয়ারম্যান জিয়াউল হক বকুল, মো. দানা মিয়া, সাবেক ছাত্রলীগের সভাপতি ইলিয়াছ সরকার, মো. মাহবুব হোসাইনসহ বিভিন্ন দপ্তরের প্রধানগণ। 

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত