ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার হরষপুর ইউনিয়নের নিদারাবাদ শামসুজ্জামান চৌধুরী মেমোরিয়াল মডেল স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদেরকে সংর্বধনা দেয়া হয়েছে।
আজ মঙ্গলবার (৩০ এপ্রিল) সকাল ১১ টায় বিদ্যালয় প্রাঙ্গণে সংবর্ধনা অনুষ্ঠান হাজী মো. তৌহিদ মিয়ার সভাপতিত্বে ও প্রধান শিক্ষক তানভীর হাসান আকাশের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান নাছিমা মুকাই আলী।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের অর্থ বিষয়ক সম্পাদক রাজীব চন্দ্র বণিক (রাজু), প্রেসক্লাবের সভাপতি মৃণাল চৌধুরী লিটন, হাজী মো. ধন মিয়া মেম্বার, মো. জাহের মিয়া, হাজী মাহফুজ মিয়া, ইউপি সদস্য মো. নাছির উদ্দিন, কাজী কামরুল হাসান, সাংবাদি এস এম জহিরুল আলম চৌধুরী (টিপু), সাংবাদিক আশিষ সাহা, ইউপি সদস্য দিপালী রাণী সরকার।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মো. জহিরুল ইসলাম সুজন, মাহমুদুল হাসান সুজন, ইশতিয়াক আহমেদ হিমেল। পরে কৃতি শিক্ষার্থীদের হাতে সার্টিফিকেট ও নগদ অর্থ এবং ক্রেস্ট প্রদান করেন অতিথিরা। এছাড়াও অনুষ্ঠানে অভিভাবকবৃন্দ, শিক্ষার্থীরা, শিক্ষক/শিক্ষিকাবৃন্দ সহ বিভিন্ন শ্রেণি-পেশার লোকজন উপস্থিত ছিলেন।
