রান তাড়ায় ভালো করছে কুমিল্লা। প্রথম কোয়ালিফায়ারে টস ভাগ্য পাশে পেয়ে সেই পথেই হাঁটলেন কুমিল্লা ভিক্টোরিয়ানসের অধিনায়ক লিটন দাস। রংপুর রাইডার্সকে অল্পতে আটকে সেটি তাড়া করার লক্ষ্যের কথাও জানালেন রমিজ রাজাকে। প্রথমেই ব্যাটিংয়ে দেখা যাবে রংপুর রাইডার্সকে।
কুমিল্লা ভিক্টোরিয়ানসের হয়ে বিপিএল অভিষেক হতে যাচ্ছে অনূর্ধ্ব-১৯ জাতীয় দলের পেসার রোহানত দৌলা বর্ষণের। রংপুরের শক্তি বাড়িয়েছেন নিকোলাস পুরান।
কুমিল্লা ভিক্টোরিয়ানস একাদশ:
লিটন দাস (অধিনায়ক, কিপার), জনসন চার্লস, তাওহীদ হৃদয়, মাহিদুল ইসলাম অঙ্কন, মইন আলি, আন্দ্রে রাসেল, জাকের আলী, সুনিল নারাইন, তানভির ইসলাম, মুশফিক হাসান, রোহানত দৌলা বর্ষণ।
রংপুর রাইডার্স একাদশ:
রনি তালুকদার, নিকোলাস পুরান, সাকিব আল হাসান, শেখ মেহেদি হাসান, জিমি নিশাম, মোহাম্মদ নবি, নুরুল হাসান সোহান (অধিনায়ক, কিপার), শামীম হোসেন পাটোয়ারি, আবু হায়দার রনি, হাসান মাহমুদ, ফজলহক ফারুকি।