২০২৩ সালে ২,৯৮১ কোটি টাকার বীমা দাবি নিষ্পত্তি করেছে মেটলাইফ বাংলাদেশ।
মেটলাইফ বাংলাদেশ বিভিন্ন উদ্যোগের মাধ্যমে দাবি নিষ্পত্তি প্রক্রিয়ায় ক্রমাগত উন্নতি করে যাচ্ছে। বর্তমানে গ্রাহকরা অনলাইনে সব ধরনের বীমা দাবির আবেদন করতে পারেন এবং ৩ থেকে ৫ কর্মদিবসে তাদের বীমার টাকা পেয়ে যান।
এ বিষয়ে মেটলাইফ বাংলাদেশের মুখ্য নির্বাহী কর্মকর্তা, আলা আহমদ, বলেন, ‘আরও দ্রুত ও সুবিধাজনকভাবে যাতে বীমা দাবি নিষ্পত্তি করা যায় সেজন্য আমরা আমাদের দক্ষতা অর্জনে নিরলসভাবে কাজ করে যাচ্ছি। ঠিকমতো বীমার টাকা পাওয়া গ্রাহকদের বীমা অভিজ্ঞতার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। আমি বিশ্বাস করি আমাদের এই প্রচেষ্টা বাংলাদেশের বীমা খাতের প্রতি আস্থা আরও দৃঢ় করবে।’ বিজ্ঞপ্তি