লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় কাভার্ড ভ্যান ও অটোরিকশার সংঘর্ষে সোহেল (২৫) নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন। এ সময় অটোরিকশায় থাকা আরও পাঁচ যাত্রী আহত হয়েছেন।
আহতদের রংপুর ও স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) সকালে লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কের কাকিনা ওবদা বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
কালিগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ইমতিয়াজ কবির ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।