এভেরোজ ইন্টারন্যাশনাল স্কুল মিরপুর শাখার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) সিটি ক্লাব মাঠে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্কুলটির ফাউন্ডার চেয়ারম্যান খান মোহাম্মদ আক্তারুজ্জামান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের কাউন্সিলন মো. তাইজুল ইসলাম চৌধুরী বাপ্পি, ইসলামি স্কলার প্রফেসর মোক্তার আহমাদ, গোলাম মোস্তফা, পরিচালক, এভেরোজ ইন্টারনশনাল স্কুল, ক্যামব্রিজ এসেসমেন্ট ইন্টারন্যাশনাল এডুকেশনের বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার শাহিন রেজা, পিয়ারসন পিএলসির রিজিওনাল ডেভেলপমেন্ট ম্যানেজার লিটন আব্দুল্লাহ, ক্যামব্রিজ ইউনিভারসিটি প্রেস বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার কাজী নাহিয়ান এবং এভেরোজ ইন্টারন্যাশনাল স্কুল পরিচালনা পর্ষদ ও ম্যানেজিং কমিটির সকল সদস্যবৃন্দ ও অন্যান্য আমন্ত্রিত ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানটি পরিকল্পনা, ব্যবস্থাপনা ও পরিচালনা করেন এভেরোজ ইন্টারন্যাশনাল স্কুলের প্রধান নির্বাহী কর্মকর্তা ও প্রিন্সিপাল মোহাম্মদ আনিসুর রহমান সোহাগ।
অনুষ্ঠানে ১৩০টি খেলায় বিজয়ী ছাত্র/ছাত্রীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। এতে প্রায় ৬০০ শিক্ষার্থী অংশগ্রহণ করে। এ ছাড়া অনুষ্টানে এভেরোজ পরিবারের ৩২ জন বীর মুক্তিযোদ্ধাকে সম্মাননা দেওয়া হয়।
সভাপতির বক্তব্যে বিদ্যালয়ের ফাউন্ডার চেয়ারম্যান খান মোহাম্মদ আক্তারুজ্জামান বলেন, এভেরোজ ইন্টারন্যাশনাল স্কুল আমার কোনো ব্যবসা প্রতিষ্ঠান নয়, এটা আমার একটা সন্তান।