ধর্মঘটে থাকলে লাইসেন্স বাতিল, কাজে ফিরল ৩০০ চিকিৎসক

ধর্মঘট প্রত্যাহার করে কর্মস্থলে না ফিরলে চিকিৎসকদের মেডিকেল লাইসেন্স বাতিলের হুমকি দিয়েছে দক্ষিণ কোরিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয়। একইসঙ্গে চিকিৎসা আইন ভঙ্গ করার অভিযোগে চিকিৎসকদের বিরুদ্ধে মামলা হবেও জানানো হয়েছে। বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

প্রতিবেদনে বলা হয়, নির্ধারত সময়ের মধ্যে কর্মস্থলে না ফিরলে চিকিৎসকদের লাইসেন্স কমপক্ষে তিন মাসের জন্য বাতিল করা হবে। ইতোমধ্যে ধর্মঘট পালনকারী নয় হাজার চিকিৎসকের মধ্যে ৩০০ জন কাজে ফিরেছে বলে দাবি করা হয়েছে।

সম্প্রতি দক্ষিণ কোরিয়ার সরকার মেডিকেল স্কুলগুলোয় শিক্ষার্থী সংখ্যা বাড়ানোর ঘোষণা দেয়। এর প্রতিবাদে দুই-তৃতীয়াংশ আবাসিক ও ইন্টার্ন চিকিৎসক পথে নামে। সরকার বলছে, ইন্টার্ন ও আবাসিক চিকিৎসকদের কর্মবিরতির ফলে চিকিৎসাসেবা ব্যাহত হচ্ছে।

যদিও শিক্ষার্থী সংখ্যা বাড়ানোর সিদ্ধান্তের পেছনে সরকারের যুক্তি দেশে বয়স্ক লোকের সংখ্যা বাড়ছে, এ কারণে বেশি চিকিৎসকের প্রয়োজন। আর বিষয়টি মানতে নারাজ বিক্ষোভরতরা। চিকিৎসকরা বলছেন, উন্নত দেশগুলোর মধ্যে দক্ষিণ কোরিয়ায় রোগীর সংখ্যা সবচেয়ে কম।