যুক্তরাষ্ট্রের বিভিন্ন রাজ্যে ‘রাজকুমার’ সিনেমার টানা ১৮ দিনের শুটিং সেরে বুধবার সকালে ঢাকায় ফেরেন শাকিব খান। তিন ঘণ্টা বিশ্রাম নিয়ে এদিন বিকেলেই হেলিকপ্টারে করে রাঙ্গামাটির সাজেকে সিনেমাটির শুটিংয়ে অংশ নেন।
‘লাল সিং চাড্ডার ব্যর্থতার পর সিনেমা জগৎ থেকে অনেক দিন দূরে ছিলেন আমির খান। তবে নতুন বছরেই পর্দায় আসার ঘোষণা দিয়েছেন অভিনেতা। তাকে দেখা যাবে আসন্ন ‘সিতারে জামিন পার’ সিনেমায়।
সংসার ভাঙল ‘মন্টু পাইলট’ অভিনেত্রী শোলাঙ্কি রায়ের। ২০১৮ সালে স্কুলজীবনের বন্ধু শাক্য বোসের সঙ্গে বিবাহবন্ধনে বাঁধা পড়েছিলেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেত্রী জানালেন যে তাদের বিচ্ছেদ হয়ে গেছে।
মাত্র ২৮ বছরেই ক্যানসারের কাছে হার মানলেন সাবেক ‘মিস ইন্ডিয়া ত্রিপুরা’ রিঙ্কি চাকমা। ২০২২ সালে প্রথমবারের জন্য ম্যালিগন্যান্ট ফাইলোডেস টিউমার বা ব্রেস্ট ক্যানসার ধরা পড়ে তার। এরপর সার্জারি হলেও ফেরানো যায়নি তাকে।
মারা গেছেন আমেরিকান অভিনেতা, লেখক ও স্ট্যান্ডআপ কমেডিয়ান রিচার্ড লুইস। গত ২৭ ফেব্রুয়ারি ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলসের নিজ বাড়িতে হার্ট অ্যাটাকে মৃত্যু হয় তার। তার বয়স হয়েছিল ৭৬ বছর।
টেলিভিশনের এক ‘নন-ফিকশন’ অনুষ্ঠানে পাকিস্তানের জনপ্রিয় গায়িকা শাজিয়া মঞ্জুর উদ্দেশে ব্যক্তিগত কিছু প্রশ্ন করায় কৌতুকশিল্পী শেরি নান্হাকে চড় মারেন গায়িকা।
অস্ট্রেলিয়ায় ক্যারিয়ারের সবচেয়ে বড় কনসার্ট ট্যুর শেষ করলেন মার্কিন পপতারকা টেইলর সুইফট। মেলবোর্ন ও সিডনিতে সাতটি শোয়ের দর্শকের উপস্থিতি ছিল ছয় লাখেরও বেশি। এই ‘ইরাস ট্যুরে’ মার্কিন এই শিল্পীর আয় হবে ১০ কোটি ডলারেরও বেশি।