শ্রেষ্ঠ জীবন বীমা প্রতিষ্ঠানের পুরস্কার পেল ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স

জাতীয় বীমা দিবসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত থেকে শ্রেষ্ঠ জীবন বীমা প্রতিষ্ঠানের পুরস্কার নিয়েছেন ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্সের চেয়ারম্যান মোরশেদ আলম এমপি। শুক্রবার (১ মার্চ) সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) পুরস্কারটি গ্রহণ করেন তিনি।

জাতীয় বীমা দিবস-২০২৪-এর প্রতিপাদ্য ‘করবো বীমা গড়বো দেশ, স্মার্ট হবে বাংলাদেশ’।