অদম্য ’১৯-এর উদ্যোগে বই বিনিময় উৎসব হলো রাবিতে

গত ১৯ ফেব্রুয়ারি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অদম্য ’১৯-এর উদ্যোগে ও সমাজবিজ্ঞান বিভাগের ৫৫তম ব্যাচের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে বই বিনিময় উৎসব। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে দিনব্যাপী চলেছে এ উৎসব। ‘পাঠকের দুয়ারে বই’ স্লোগানকে ধারণ করে এই উৎসব অনুষ্ঠিত হয়েছে।

বই বিনিময় উৎসবে পাঠকরা তাদের নিজেদের বাসায় পড়ে থাকা বা পড়া হয়ে যাওয়া বইয়ের বিনিময়ে নতুন বই সংগ্রহের সুযোগ পান। অনুষ্ঠানের আয়োজকরা জানান, উৎসবে প্রায় সাড়ে তিন হাজার বই বিনিময় করেছেন পাঠকরা। প্রথমে বই বিনিময়ের সময় সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত নির্ধারিত থাকলেও পাঠকের উৎসাহে আরও একটা ঘণ্টা বাড়ানো হয়।

অদম্য ’১৯-এর পরিচালক তায়েব মৃধা জানান, নতুন পাঠক তৈরি করাই আমাদের মূল উদ্দেশ্যে। মানুষের মাঝে বইকে সহজলভ্য করে দেওয়ার জন্যই আমাদের এমন ব্যতিক্রমী আয়োজন।

সমাজবিজ্ঞান বিভাগের স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষার্থী জুলফিকার রহমান জানান, এমন আয়োজনে অংশগ্রহণ করতে পেরে খুবই ভালো লাগছে। এমন আয়োজন আমার দেখা এটাই প্রথম। পাঠকদের বই পড়তে এমন আয়োজন দারুণ উদ্বুদ্ধ করবে বলে আশা রাখছি।

আয়োজন সহযোগী হিসেবে যুক্ত আছেন সম্মিলিত পাঠাগার আন্দোলন, বইবাড়ি এবং সতীর্থ প্রকাশনা। এই উৎসবের সাফল্য তাদের আরও এমন উৎসব আয়োজনে উদ্বুদ্ধ করবে জানান আয়োজকরা। অদম্য ’১৯ উদ্যোগে বই বিনিময় উৎসব করল রাবি।

গত ১৯ ফেব্রুয়ারি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অদম্য ’১৯-এর উদ্যোগে ও সমাজবিজ্ঞান বিভাগের ৫৫তম ব্যাচের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে বই বিনিময় উৎসব। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে দিনব্যাপী চলেছে এ উৎসব। ‘পাঠকের দুয়ারে বই’ স্লোগানকে ধারণ করে এই উৎসব অনুষ্ঠিত হয়েছে।

বই বিনিময় উৎসবে পাঠকরা তাদের নিজেদের বাসায় পড়ে থাকা বা পড়া হয়ে যাওয়া বইয়ের বিনিময়ে নতুন বই সংগ্রহের সুযোগ পান। অনুষ্ঠানের আয়োজকরা জানান, উৎসবে প্রায় সাড়ে তিন হাজার বই বিনিময় করেছেন পাঠকরা। অদম্য ’১৯-এর পরিচালক তায়েব মৃধা জানান, নতুন পাঠক তৈরি করাই আমাদের মূল উদ্দেশ্য। মানুষের মাঝে বইকে সহজলভ্য করে দেওয়ার জন্যই আমাদের এমন ব্যতিক্রমী আয়োজন।