বিএসএমএমইউয়ের নতুন উপাচার্য ডা. দীন মোহাম্মদ নূরুল হক

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ডা. দীন মো. নুরুল হক। তিনি ১২তম উপাচার্য হিসেবে বিএসএমএমইউতে দায়িত্ব পালন করবেন।

আজ সোমবার (৪ মার্চ) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

এ বিষয়ে অধ্যাপক ডা. দীন মোহাম্মদ নূরুল হক বলেন, কিছুক্ষণ আগেই জানতে পেরেছি আমাকে এ দায়িত্ব দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী বড় স্বপ্ন নিয়েই আমাকে দায়িত্ব দিয়েছেন। তিনি এ প্রতিষ্ঠানকে শুধু বাংলাদেশেই না সারাবিশ্বে যাতে বেস্ট একটি বিশ্ববিদ্যালয় হিসেবে রূপান্তর করতে পারি সেই আশা নিয়েই আমাকে দায়িত্ব দিয়েছেন। এ কাজে আমি সচেষ্ট থাকব।