প্রথমবারের মতো নিজস্ব ক্যাম্পাসে ভর্তি পরীক্ষা নিল বিএসএমএমইউ

প্রথমবারের মতো বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) মেডিক্যাল শিক্ষায় স্নাতকোত্তর কোর্সে চিকিৎসকদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৮ মার্চ) বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা হল পরিদর্শন শেষে এ কথা জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ।

উপাচার্য বলেন, প্রথমবারের মতো নিজস্ব ক্যাম্পাসে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় স্নাতকোত্তর ভর্তি পরীক্ষা নিয়েছে। বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে এটি একটি যুগান্তকারী পদক্ষেপ। এর মাধ্যমে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে আরেকটি নতুন মাত্রা যুক্ত হলো। এবারের ভর্তি পরীক্ষা সুন্দর, সুশৃঙ্খল ও সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। এবারের ভর্তি পরীক্ষায় উপস্থিত ছিল সন্তোষজনক। এজন্য সকলকে ধন্যবাদ জানাই। আধুনিক প্রযুক্তির মাধ্যমে সম্পূর্ণ মেধার ভিত্তিতে শুক্রবার রাতে ফলাফল বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

এবারের ভর্তি পরীক্ষা সকাল সাড়ে ৯টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত অনুষ্ঠিত হয়। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে ১০টি ও বঙ্গবন্ধু শেখ ফজিলাতুন্নেছা মুজিব কনভেনশন হলের ২২টিতে সকাল শিফটে ৩ হাজার ৯১০ জন চিকিৎসক পরীক্ষায় অংশ নিয়েছেন।

এ সময় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ডা. এ কে এম মোশাররফ হোসেন, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. ছয়েফ উদ্দিন আহমদ, উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. মনিরুজ্জামান খান, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. মোহাম্মদ আতিকুর রহমান, সার্জারি অনুষদের ডিন অধ্যাপক ডা. মোহাম্মদ হোসেন, মেডিসিন অনুষদের ডিন অধ্যাপক ডা. আবু নাসার রিজভী, ডেন্টাল অনুষদের ডিন অধ্যাপক ডা. মোহাম্মদ আলী আসগর মোড়ল, নার্সিং অনুষদের ডিন অধ্যাপক ডা. দেবব্রত বনিক, মেডিক্যাল টেকোলোজি অনুষদের ডিন অধ্যাপক ডা. দেবতোষ পাল, শিশু অনুষদের ডিন অধ্যাপক ডা. মানিক কুমার তালুকদার, প্রক্টর অধ্যাপক ডা. মো. হাবিবুর রহমান দুলাল, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ডা. মোহাম্মদ হাফিজুর রহমান, পরীক্ষা নিয়ন্ত্রক মো. আব্দুল হাকিম, পরিচালক (হাসপাতাল) ব্রি. জে. ডা. রেজাউর রহমানসহ বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও ভর্তি পরীক্ষায় দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা কর্মচারীরা উপস্থিত ছিলেন।