কুমিল্লা সিটি কর্পোরেশনের উপনির্বাচনে ভোটগ্রহণ শেষ হয়েছে বিকেল ৪টায়। ভোটগ্রহণ শেষে কুমিল্লা জিলা স্কুল কেন্দ্র থেকে কেন্দ্রভিত্তিক ভোটের ফলাফল ঘোষণা করছেন কুমিল্লা সিটি নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো. ফরহাদ হোসেন।
এখন পর্যন্ত ৫০টি কেন্দ্রের ফল ঘোষণা করা হয়েছে। তাতে ২১ হাজার ৪৮৪ ভোট পেয়ে এগিয়ে আছেন কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তাহসিন বাহার (বাস)। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কুমিল্লা মহানগর বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক মনিরুল হক (টেবিল ঘড়ি) পেয়েছেন ১১ হাজার ৯৪৫ ভোট। কুমিল্লা মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি নিজাম উদ্দিন (ঘোড়া) পেয়েছেন ৫ হাজার ৪৮৫ ভোট।
কুমিল্লা মহানগর আওয়ামী লীগের উপদেষ্টা ও কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের সাবেক ভিপি নুর-উর রহমান মাহমুদ (হাতি) পেয়েছেন ২ হাজার ২১০ ভোট। কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে ভোটার ২ লাখ ৪২ হাজার ৪৫৮ জন। ভোটকেন্দ্র ১০৫টি। এই সিটি করপোরেশন এবারও ভোট গ্রহণ হয়েছে ইভিএমের মাধ্যমে।