ক্যাম্পাস সংবাদ

ডেম বিশ্ববিদ্যালয় বাংলাদেশ

নটর ডেম বিশ্ববিদ্যালয় বাংলাদেশের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের উদ্যোগে ও বাংলাদেশ ওম্যান ইন টেকনোলজি (ইডওঞ)-এর সৌজন্যে গতকাল ৯ মার্চ বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে বিশ্ব নারী দিবস উদযাপন করা হয়। আয়োজনে অন্তর্ভুক্ত ছিল প্রোগ্রামিং কনটেস্ট, সাধারণ জ্ঞান ভিত্তিক অলিম্পিয়াড, কথোপকথন ও গোলটেবিল বৈঠক। কথোপকথনের মূল বক্তা ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের ব্যারিস্টার ও অ্যাডভোকেট নাজমুস সালেহীন। গোলটেবিল বৈঠকের মুখ্য বিষয় ছিল ‘Invest in Women : Accelerate. এই আলোচনায় একাধারে উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. সেলিনা শারমিন, যুগ্ম সচিব ফাতেমা জাহান, সাংবাদিক নাজনীন মুন্নি এবং লিনডে ইন্ডাস্ট্রিস প্রাইভেট লিমিটেডের হেড অব সেলস মোহাম্মদ আবুল কালাম আজাদ।

প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে নারী দিবস পালন

‘নারীর সমঅধিকার, সমসুযোগ, এগিয়ে নিতে হোক বিনিয়োগ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে গত শুক্রবার (৮ মার্চ, ২০২৪) সকাল ১১টায় প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে কেক কাটা, ফ্রি মেডিকেল হেলথ চেক-আপ ক্যাম্প ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রেসিডেন্সি ইউনিভার্সিটির মাননীয় উপাচার্য প্রফেসর ড. মো. আব্দুল মান্নান চৌধুরী, বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা।