‘খাদ্য নিরাপত্তা, অর্থনীতি ও মানুষের জীবিকার উপর জলবায়ু পরিবর্তনের প্রভাব’ শীর্ষক এক নীতি-নির্ধারণী ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১০ মার্চ) ফার্মগেটস্থ বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলে অনুষ্ঠিত হয়। ওয়ার্কশপটি Salford University, UK -এর অর্থায়নে ও মৃত্তিকা বিজ্ঞান বিভাগ, বাকৃবির তত্ত্বাবধায়নে বাস্তবায়িত হয়।
এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের নির্বাহী চেয়ারম্যান কৃষিবিদ ড. শেখ মোহাম্মদ বখতিয়ার। বাংলাদেশ কৃষি ব্যবস্থাপনার সাথে যুক্ত বিভিন্ন পর্যায়ের নীতি-নির্ধারকরাও এ ওয়ার্কশপে উপস্থিত ছিলেন।
এ সভায় বরেন্দ্র অঞ্চলের কৃষির বর্তমান অবস্থা ও করণীয় সম্পর্কে বিষদ আলোচনা করা হয়।
বাকৃবির মৃত্তিকা বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. আনোয়ারুল আবেদীন ও ইউনিভার্সিটি অফ সালফোর্ড-এর অধ্যাপক বিঙ্গুনাথ ইনিগিরিগে ওয়ার্কশপে মূল প্রবন্ধ উপস্থাপন করেন। অনুষ্ঠানটির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন বাকৃবি সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ গোলাম কিবরিয়া।
উল্লেখ্য, বারি, বিনা, আইআরআরআই, ফাও, আইডিএফসি, এসআরডিআই, বিআরআরআই, ডিআইই, বার্ক এবং আইএনজিও-এর প্রতিনিধিরাও ওয়ার্কশপে অংশগ্রহণ করেন।