চকচকে করতে খেজুরে মেশানো হচ্ছে তেল

রমজান মাস ঘিতে বাড়তি চাহিদা থাকে খেজুরের। আর এই সুযোগে অনিয়মে মেতে ওঠেন অসাধু ব্যবসায়ীরা। ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ইতিমধ্যে নারায়ণগঞ্জ থেকে বিপুল পরিমাণ মেয়াদোত্তীর্ণ খেজুর জব্দ করা হয়েছে। মেয়াদোত্তীর্ণ এসব খেজুর ক্রেতার কাছে আকর্ষণীয় করে তুলতে সরিষার তেল মেশানো হয় বলে জানা গেছে। 

কয়েকজন বিক্রেতার সঙ্গে কথা বলে জানা যায়, বাজারে রয়েছে মেয়াদোত্তীর্ণ খেজুর। এসব খেজুর সাধারণত কালো এবং একটু নরম হয়। এই খেজুর মানুষের কাছে আকর্ষণীয় করতে সরিষার তেল মেশানো হয়। এতে খেজুর চকচক করে, দেখতে ভালো মনে হয়। রাজধানীর বেশিরভাগ বিক্রেতাই এই কৌশল নেন বলেও জানান এক খেজুর বিক্রেতা। তাদের মতে, এই তেল মেশানো খেজুর খেলে কোনো ক্ষতি নেই।