একপশলা বৃষ্টিতে শেষ বিকেলের রোজায় স্বস্তি

আবহাওয়া অফিস সকালেই জানিয়েছিল রাজ বৃহস্পতিবার রাজধানীয় ঢাকাসহ দেশের কয়েকটি বিভাগে বৃষ্টি হতে পারে। রাজধানীতে সেই বৃষ্টি দেখা গেছে দুপুর আড়াইটার দিকে। এ সময় মৃদু ঠাণ্ডা বাতাস বইছিল। এই হালকা বৃষ্টি ও বাতাস বিকেলে স্বস্তি দিচ্ছে রোজাদারদের।

ছবি : ফোকাস বাংলা

যদিও সকাল থেকেই ঢাকার আকাশে মেঘের আনাগোনা ছিল। সকালের দিকেও দু-এক ফোঁটা বৃষ্টি পড়েছে রাজধানীর কোথাও কোথাও। দুপুরের বৃষ্টির পর তাপমাত্রা কম ছিল।

তবে বৃষ্টির কারণে পথে-ঘাটে নগরবাসী পড়েন ভোগান্তিতে। ফুটপথের দোকানিদের দেখা যায় তাড়াহুড়ো করে দোকান গোছাতে। বিভিন্ন স্থানে আশ্রয় নেয় পথচারীরা।

ছবি : ফোকাস বাংলা

বৃহস্পতিবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে কুমিল্লা ও নোয়াখালী অঞ্চলসহ খুলনা, বরিশাল, ঢাকা, ময়মনসিংহ এবং সিলেট বিভাগের দু'এক জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।