ভ্যাপসা গরমের পর ঢাকায় স্বস্তির বৃষ্টি

আপডেট : ২৪ মে ২০২৬, ০৫:২৫ পিএম

টানা কয়েকদিনের ভ্যাপসা গরমের পর রাজধানী ঢাকায় স্বস্তির বৃষ্টি হয়েছে। রবিবার (২৪ মে) বিকেল সাড়ে ৪টার পর রাজধানীর বিভিন্ন এলাকায় বৃষ্টি শুরু হয়। বাংলামটর, কারওয়ান বাজার, শাহবাগ, কাঁঠালবাগানে এলাকায় বৃষ্টি হয়। 

সকালের থেকে কাঠাফাটা রোদ দেখা গেলে বিকেলে হঠাৎ করে ঢাকার আকাশে কালো মেঘ জমতে শুরু করে। একসময় পুরো আকাশ মেঘে ঢেকে গেলে পরিবেশ অন্ধকার হয়ে আসে। পরে শুরু হয় বৃষ্টি, যা গরমে অতিষ্ঠ নগরবাসীর জন্য কিছুটা স্বস্তি নিয়ে আসে।

এদিকে,রবিবার (২৪ মে) আবহাওয়া অফিস জানায়, আগামী ২৪ ঘণ্টার মধ্যে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায়। রাজশাহী, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা ও বরিশাল বিভাগের দুই এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে ভারি বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।  

×
সর্বশেষ সর্বাধিক পঠিত