সার্টিফিকেশন জালিয়াতি থেকে রক্ষা পেতে ব্লকচেইন প্রযুক্তির ব্যবহার শুরু করল গ্রিনহেরাল্ড

স্কুলের শিক্ষার্থীদের সার্টিফিকেশন জালিয়াতির হাত থেকে রক্ষা করতে ব্লকচেইনপ্রযুক্তি প্রযুক্তি ব্যবহার শুরু করেছে গ্রিনহেরাল্ড স্কুল। কর্তৃপক্ষের দাবি,
দেশের প্রথম শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে তারাই এই প্রযুক্তি ব্যবহার শুরু করল।

প্রচলিত কাগজের সার্টিফিকেট দিয়ে সহজেই জালিয়াতি করা যায়, যা চাকরিতে নিয়োগের পাশাপাশি দূতাবাসের কাজেও সমস্যা তৈরি করতে পারে। সেটি বিবেচনায় নিয়ে ট্যাম্পার-প্রুফ অথেন্টিসিটি নিশ্চিতে ডিজিল্যান্ডের ব্লকচেইন সমাধান ব্যবহার করছে গ্রিনহেরাল্ড। সম্প্রতি গ্রিনহেরাল্ড (জিএইচ) অ্যালামনাইদের নেতৃত্বে গ্রিনহেরাল্ড স্কুল এবং ডিজিল্যান্ডের মধ্যে এ বিষয়ক একটি চুক্তি হয়েছে।
এ প্রসঙ্গে জিএইচ অ্যালামনাই সভাপতি সোনিয়া বশির কবির বলেন, “এড-টেক সল্যুশন ব্যবহার যে কোনো স্কুলের জন্যই মঙ্গল বয়ে আনবে বলে আমার বিশ্বাস।”

কতৃপক্ষের এই সিদ্ধান্তে অতীত, বর্তমান ও ভবিষ্যত শিক্ষার্থী এবং স্কুল প্রশাসনের জন্য অত্যন্ত উপকারী হবে বলে মনে করেন জিএইচ অ্যালামনাই মহাসচিব ব্যারিস্টার মাহিন এম রহমান।

প্রসঙ্গত, ডিজিল্যান্ড একটি ব্লকচেইন স্টার্টআপ যা সার্টিফিকেট ভেরিফিকেশনের কাজ করে। এটি সার্টিফিকেটের সত্যতা যাচাইয়ে নির্ভরযোগ্য সমাধান দেয়। এটি সার্টিফিকেটের জন্য একটি অপরিবর্তনীয় ডিজিটাল রেকর্ড তৈরি করে, ফলে সার্টিফিকেট অবিলম্বে যাচাই করা সম্ভব হয় এবং এর নির্ভরযোগ্যতা বৃদ্ধি পায়।