আজ ২ চৈত্র ১৪৩০, ১৬ মার্চ ২০২৪, রোজ শনিবার
জ্যোতিষশাস্ত্রে রাশিচক্রে মোট ১২টি রাশি রয়েছে। জেনে নিন আপনার রাশিফল অনুযায়ী আজকের দিনটি কেমন কাটতে পারে।
মেষ
শারীরিক সমস্যা থেকে মুক্তি পাবেন। ঘরের পরিবেশ অনুকূল থাকলেও বাইরের পরিবেশ তেমন উপযুক্ত হবে না। বাড়ির গুরুজনদের সাথে ভ্রমণ হতে পারে। উচ্চশিক্ষায় বাধা পরার শঙ্কা রয়েছে। প্রেমের ক্ষেত্রে আজকের দিনটি শুভ। নিজের ধৈর্যের জন্য প্রশংসা পেতে পারেন। সংসারে বা ব্যবসায় বিশেষ পরিবর্তন দেখতে পাবেন।
বৃষ
প্রতিবেশীদের সঙ্গে বুঝেশুনে চলতে হবে। ঋণের পরিমাণ বাড়তে পারে। ভালো ব্যবহার আপনাকে জনপ্রিয়তা এনে দেবে। সম্পত্তি রক্ষণাবেক্ষণের দায়িত্ব নিয়ে স্ত্রীর সঙ্গে ঝামেলা হওয়ার শঙ্কা। ব্যবসায় লোকের সঙ্গে বিবাদ হতে পারে। সম্মানপ্রাপ্তির যোগ দেখা যাচ্ছে। আত্মীয়দের সঙ্গে মনোমালিন্যের শঙ্কা রয়েছে। দাম্পত্য কলহ বাধার সম্ভাবনা রয়েছে।
মিথুন
কর্মক্ষেত্রে কেউ আপনাকে ঠকাতে পারে। মিথুন রাশির জাতকদের আজ সাংসারিক সমস্যা মিটে যাবে। তবে অতিরিক্ত বন্ধুপ্রীতি আপনাকে ভোগাতে পারে। স্থির মস্তিষ্কে শত্রুর মোকাবিলা করুন। সন্তানদের কাজের জন্য গর্ববোধ হবে। প্রশাসনিক দায়িত্ব পালনের কাজে ব্যাঘাত ঘটতে পারে। অতিরিক্ত ব্যয় চিন্তায় ফেলতে পারে। পুরনো ব্যথা বাড়তে পারে।
কর্কট
অতিরিক্ত রাগের জন্য হাতে আসা কাজ পণ্ড হতে পারে। উচ্চশিক্ষার পরিকল্পনা সফল হবে। তবে প্রশাসনিক দায়িত্ব থেকে দূরে থাকাই ভাল হবে।ভাইদের সাথে বিরোধ হবে। মামলা-মোকদ্দমা থেকে দূরে থাকা ভাল। নিজের মেধা প্রকাশের সুযোগ পাবেন। সামাজিক কাজে বেশি না জড়ানোই শ্রেয়, মানহানির আশঙ্কা।
সিংহ
সিংহ রাশির জাতকদের আজ প্রেম সংক্রান্ত বিষয়ে খুব ভেবেচিন্তে এগোনো উচিত। শেয়ার বাজারে লাভ দেখা যাচ্ছে, তবে খুব চিন্তা করে বিনিয়োগ করুন। কর্মদক্ষতায় চাকরির স্থানে সুনাম অর্জন করতে পারবেন। বিষয়-সম্পত্তি নিয়ে সংসারে অশান্তি হতে পারে। বাড়িতে কারও বিয়ে নিয়ে আলোচনা হতে পারে। সন্তানদের সঙ্গে ভাল ব্যবহার বজায় রেখে চলুন। রাস্তায় ছোটখাটো আঘাত লাগতে পারে।
কন্যা
স্ত্রীর জন্য বিশেষ কাজের সুযোগ পাবেন। কোনও দুঃস্থ ব্যক্তির পাশে দাঁড়াতে হতে পারে। নানা ধরনের শারীরিক অসুস্থতা দেখা দিতে পারে। গৃহনির্মাণে বাধা পড়তে পারে। সপরিবার ভ্রমণ হতে পারে। তবে যানবাহন চালানোয় বাড়তি সতর্কতা বজায় রাখুন। কর্মক্ষেত্রে বদলির সম্ভাবনা। নিজের কৌশলে ব্যবসায় উন্নতির যোগ।
তুলা
তুলা রাশির জাতকেরা আজ পরিশ্রমের সুফল পাবেন। প্রতিবেশীর দ্বারা ব্যবসায় উপকার পেতে পারেন। কারও প্ররোচনায় হঠাৎ কোনও কাজে হাত দিয়ে দেবেন না। পারিবারিক অশান্তি মিটে যাওয়ার সম্ভাবনা রয়েছেন। অতিরিক্ত কথার কারণে বিবাদের শঙ্কা রয়েছে। কর্মস্থানে পরিস্থিতির সঙ্গে নিজেকে মানিয়ে নিন।
বৃশ্চিক
বৃশ্চিক রাশির জাতকদের বন্ধুদের দিক থেকে আজ ক্ষতি হতে পারে। ব্যবসায় দুশ্চিন্তা বৃদ্ধি। আপনার কোনও আচরণে অন্যের খারাপ লাগতে পারে। শরীরে যন্ত্রণা বৃদ্ধি। ব্যবসায় কোনও নতুন কাজের শুভ সূচনা। চাকরির স্থানে কোনও মহিলার সঙ্গে নতুন ভাবে বন্ধুত্ব শুরু হতে পারে। কাজের জায়গায় সুনাম বৃদ্ধি পাবে। দীর্ঘ দিনের কোনও ইচ্ছা পূরণ হতে পারে। সন্তানদের জন্য স্ত্রীর সঙ্গে মনোমালিন্য।
ধনু
ধনু রাশির জাতকেরা আজ প্রতিযোগিতামূলক কাজে জয়ের আশা রাখতে পারেন। কর্মস্থানে নিজের কিছু ভুল শোধরানোর জন্য মিথ্যার আশ্রয় নিতে হবে। স্বামী-স্ত্রীর সম্পর্কের মধ্যে রুক্ষতা বাড়বে। শারীরিক দুর্বলতায় ভোগান্তি। গুরুজনের কথায় বিশেষ মনোযোগ দেওয়া প্রয়োজন। পারিবারিক দায়িত্ব পালনে সক্ষম হবেন।
মকর
অতিরিক্ত আবেগ আপনার ক্ষতি ডেকে আনতে পারে। কর্মক্ষেত্রে জটিলতা দূর হবে। প্রিয় কোনও বন্ধুর সঙ্গে দেখা হতে পারে। খাদ্যের প্রতি লোভ সামলাতে না পারলে শারীরিক সমস্যা হতে পারে। কাউকে পরামর্শ না দেওয়াই ভাল হবে। হতাশার জন্য শরীর খারাপ হওয়ার সম্ভাবনা। গুরুত্বপূর্ণ কাজে বিপত্তি ঘটতে পারে। দাম্পত্য জীবনে হঠাৎ করে অশান্তি শুরু হতে পারে।
কুম্ভ
কর্মক্ষেত্রে দায়িত্ব পালন নিয়ে সমস্যা হতে পারে। চিকিৎসার ব্যাপারে বহু অর্থ ব্যয় হতে পারে। ভ্রমণের পরিকল্পনায় বাধা আসতে পারে। স্ত্রীর সঙ্গে মতবিরোধ কেটে যাবে। সন্তানের সুবুদ্ধি ঘটতে পারে। মামলা-মোকদ্দমা থেকে নিজেকে বাঁচিয়ে চলাই ভাল। সাংসারিক শান্তি বজায় থাকবে।
মীন
সন্তানদের নিয়ে সংসারে কলহ সৃষ্টি হতে পারে। আইনি সমস্যায় পড়তে পারেন। মনে মনে কোনও ভয় আপনার বুদ্ধিনাশ করতে পারে। আবেগের বশে কাজ করলে বিপদ হতে পারে। আমাশয়-জাতীয় রোগে কষ্ট পেতে পারেন। উচ্চশিক্ষার ব্যাপারে বিশেষ সুযোগ আসতে পারে।