আজ ১৪ মাঘ ১৪৩০, ২৮ জানুয়ারি ২০২৪, রোজ রবিবার
জ্যোতিষশাস্ত্রে রাশিচক্রে মোট ১২টি রাশি রয়েছে। জেনে নিন আপনার রাশিফল অনুযায়ী আজকের দিনটি কেমন কাটতে পারে।
মেষ
মেষ রাশির জাতকদের আজ সারা দিন ব্যস্ত থাকতে হবে। ফলে অতিরিক্ত কাজের চাপে ক্লান্তিবোধ হবে। সন্তানের জন্য সম্মান নষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে। ভ্রমণে বাধা নিয়ে দুশ্চিন্তা হতে পারে। পরিবারে খরচ বৃদ্ধি পাবে। প্রেমের ব্যাপারে নতুন যোগাযোগ হতে পারে। সম্পত্তির ব্যাপারে আইনি ব্যবস্থা নেয়া লাগতে পারে।
বৃষ
ধর্ম সংক্রান্ত ব্যাপারে তর্কে জড়াতে পারেন। মা-বাবার সঙ্গে সামান্য কারণে মনোমালিন্য হতে পারে। বৃষ রাশির জাতকদের আজ কিছু পাওনা আদায় হতে পারে। সম্পত্তি নিয়ে চাপ বাড়বে। অন্যের উপকার করতে গিয়ে খরচ হবে। চাকরির স্থানে জটিলতা বাড়বে। ভ্রমণের জন্য অতিরিক্ত খরচ হতে পারে।
মিথুন
কর্মস্থলে বন্ধুদের বিরোধিতা আপনাকে চিন্তায় ফেলবে। শরীর নিয়ে কষ্টভোগ হতে পারে। সম্পত্তি নিয়ে ভাই-বোনের মধ্যে মনোমালিন্য দেখা দেবে। সম্মানহানির সম্ভাবনা রয়েছে। কোনও কিছু চুরি যেতে পারে। ব্যয় বৃদ্ধি পাওয়ায় সঞ্চয় কম হবে।
কর্কট
কর্কট রাশির জাতকদের জন্য আজ পড়াশোনার দিক থেকে দিনটি উপযুক্ত। ব্যবসায় লাভ বাড়বে। ঋণমুক্তির সুযোগ পাবেন। তবে শত্রুদের থেকে সাবধান। সম্পত্তির ব্যাপারে চিন্তা বৃদ্ধি পাবে। অম্বল-জাতীয় সমস্যা বাড়তে পারে। স্ত্রীর খারাপ ব্যবহারে মনঃকষ্ট হতে পারে।
সিংহ
অনেক দিনের আশা পূরণে বাধা পাবেন। ডায়াবেটিসের কারনে শারীরিক কষ্ট বাড়বে। কর্মস্থানে উৎকণ্ঠা বাড়তে পারে। কাজের ভাল সুযোগ আসার সম্ভাবনা রয়েছে। প্রবাসীদের জন্য ভাল সুযোগ আসতে পারে। পাওনা আদায়ে অশান্তি বৃদ্ধি হবে।
কন্যা
কন্যা রাশির জাতকদের আজ কর্মস্থলে সমস্যা দেখা দিতে পারে। কারও সঙ্গে তর্কে জড়িয়ে পড়তে পারেন। সামাজিক সুনাম লাভের সম্ভাবনা রয়েছে। ব্যবসার ব্যাপারে ভাল যোগাযোগ হতে পারে। বাড়তি খরচের জন্য দুশ্চিন্তা দেখা দেবে। মনের মতো মানুষের দেখা পাবেন আজ। মা-বাবার সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে।
তুলা
ভ্রমণে গিয়ে শরীর খারাপ হওয়ার আশঙ্কা রয়েছে। শরীরের কোনও ক্ষত থেকে জ্বালা-যন্ত্রণা বাড়তে পারে। প্রেমের প্রতি ঘৃণাবোধ জাগ্রত হতে পারে। পাওনা আদায়ে অশান্তি দেখা দেবে। পড়াশোনার জন্য তুলা রাশির জাতকদের আজকের দিনটি শুভ। ব্যবসায় চাপ বাড়তে পারে।
বৃশ্চিক
প্রেমের ব্যাপারে অতিরিক্ত আবেগ প্রকাশ না করাই ভালো। সন্তানের জন্য অর্থ খরচ হতে পারে। কাজের জন্য সুনাম বাড়বে। একাধিক পথে আয় করতে গিয়ে বিপদের সম্ভাবনা রয়েছে। রাগ বাড়তে দেবেন না। পেটের পুরনো রোগ নতুন করে দেখা দিতে পারে। পারিবারিক সম্পত্তি নিয়ে অশান্তি হতে পারে।
ধনু
আজ ব্যবসায় ভাল সুযোগ পেলেও কাজে লাগাতে পারবেন না। পাওনা আদায়ে দেরি হতে পারে। চর্মরোগ বাড়তে পারে। সন্দেহজনক চরিত্রের কোনও ব্যক্তি থেকে দূরে থাকুন। চিকিৎসার খরচ বাড়তে পারে। আত্মীয়দের কাছ থেকে ভাল সাহায্য পাবেন। অর্থ অপচয়ের জন্য সংসারে মনোমালিন্য দেখা দেবে।
মকর
মকর রাশির শিক্ষকদের জন্য আজকের দিনটি শুভ, ভালো কোন পরিবর্তন আসবে। প্রেমের ব্যাপারে সারা দিন দুশ্চিন্তা থাকবে। প্রতিবেশীদের সঙ্গে বিবাদে না যাওয়াই উচিত হবে। আর্থিক চাপ থাকবে। কর্মস্থানে বাধা নিয়ে চিন্তা হতে পারে।
কুম্ভ
আজ কুম্ভ রাশির জাতকরা ব্যবসায় ভাল কিছু আশা করবেন না। ব্যয় বাড়তে পারে। কোনও কাজে বার বার চেষ্টা করা বৃথা হবে। কোনও বন্ধুর কারণে রাগ বাড়তে পারে। আশা পূরণ হওয়ার ফলে আনন্দ লাভ হবে। পিতার চিকিৎসায় খরচ বাড়তে পারে।
মীন
বিলাসিতার কারণে খরচ বাড়তে পারে। বাড়িতে মনোমালিন্যের জন্য মনে কষ্ট থাকবে। ব্যবসায় শান্তি পেতে পারেন। বিবাহ সংক্রান্ত ব্যাপারে যোগাযোগ আসতে পারে। একটু সাবধানে থাকুন, কোনও বিপদ ঘটতে পারে। দাম্পত্য জীবনে সুখবর আসতে পারে।
