বিশ্বের দ্বিতীয় বিষধর সাপ ইস্টার্ন ব্রাউন স্নেক। সেই সাপ যদি আপনার শোবার ঘরে কাপড়ের মধ্যে থাকে তবে কেমন হবে? এমনটাই ঘটেছে অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডের এক বাসিন্দার সঙ্গে। তার ফোন পেয়ে সাপটি উদ্ধার করেন ড্যানিয়েল রুমসি নামের এক সাপ উদ্ধারকারী। তার ফেসবুক পেজ সানশাইন কোস্ট স্নেক ক্যাচারস ২৪/৭ পেজে লোমহর্ষক এই ভিডিও শেয়ার করেছেন।
ভিডিওতে দেখা যাচ্ছে, বেডরুমে একটি কাপড়ের ঝুড়ির মধ্যে লুকানোর চেষ্টা করছে একটি বাচ্চা ইস্টার্ন ব্রাউন স্নেক। এ সময় ড্যানিয়েলকে বলতে শোনা যায়, অন্তর্বাসের মধ্যে লুকানোর চেষ্টা করছে বিশ্বের দ্বিতীয় বিষধর সাপ।
বিপজ্জনক পরিস্থিতি এড়াতে সাপটি ধরে ফেলায় ড্যানিয়েলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন বাড়ির বাসিন্দা।
সাপটি ধরার পর আবাসিক এলাকা থেকে দূরে জঙ্গলে ছেড়ে দেওয়া হয়। অস্ট্রেলিয়ায় বিশ্বের সর্বোচ্চ বিষধর কিছু সাপের বাস। তার মধ্যে অন্যতম ইস্টার্ন ব্রাউন স্নেক। প্রাপ্তবয়স্ক সাপের থেকে বাচ্চা সাপ আরও বেশি বিপদজনক কারণ, তারা বিষ প্রয়োগের মাত্রা নিয়ন্ত্রণ করতে পারে না। ফলে প্রয়োজনের অতিরিক্ত বিষ ঢেলে দেয়।