প্রাক্তনকে ভুলতে ১০ দিনে ২২ জনের সঙ্গে রাত্রি যাপন নারীর

আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০২৪, ১২:২৫ পিএম

সম্প্রতি প্রেমিকের সঙ্গে বিচ্ছেদ হয় অস্ট্রেলিয়ার নিউ ক্যাসেলের বাসিন্দা টেইলা ম্যাডিসনের। এর পরপরই ওই নারী ১০ দিনের ছুটিতে ফ্রান্সের প্যারিসে ঘুরতে যান। প্রেমিককে ভুলতে ছুটির ১০ দিনে তিনি ২২ জন পুরুষের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কে লিপ্ত হন। এ ঘটনা নিজের টিকটকে প্রকাশের পর তা রীতিমত ভাইরাল হয়ে যায় অনলাইনে। এরপর থেকেই মানুষের তোপের মুখে পড়েছেন তিনি। 

ম্যাডিসনের অকপট স্বীকারোক্তি নিয়ে কথা বলেছেন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার ফ্রেডিম্যাক। ইনস্টাগ্রাম এবং টিকটক মিলিয়ে প্রায় ১০ লাখ ফলোয়ার রয়েছে তার। তিনি বলেন, ম্যাডিসনের আপত্তিকর ব্যবহার ‘তার পুরো বংশের জন্য কলঙ্ক’। অনেকে আবার মন্তব্য করছেন, আমরা ইতিহাসের সবচেয়ে খারাপ প্রজন্মের নারীদের সঙ্গে বসবাস করছি। অনেকে আবার ম্যাডিসনের প্রাক্তন প্রেমিককে অভিনন্দন জানিয়ে বলেছে, সে ‘বুলেট বিদ্ধ’ হওয়া থেকে বেঁচে গেছে। 

ম্যাডিসন অবশ্য এসবের তোয়াক্কা করছেন না। তিনি অস্ট্রেলিয়ার এক গণমাধ্যমকে বলেন, তার কাজের ধরণের কারণে প্রায়ই সমালোচিত হতে হয় এবং এতে সে অভ্যস্ত। তবে যৌনতা সম্পর্কে খোলামেলা আলোচনা করা নারী বলে তাকে সমালোচনার মুখে পড়তে হয়েছে বলে মনে করেন তিনি। 

তিনি বলেন, আমি নেতিবাচক বিষয়গুলো এড়িয়ে চলি। তবে আমাকে ‘কলঙ্ক’ বলা হচ্ছে যা একটু কষ্টকর। একই কাজ যদি কোনো পুরুষ করত তবে এটা নিয়ে সে তার বন্ধুদের নিয়ে উল্লাস করত। ২০২৪ সালেও এই ধরনের দ্বিচারিতা অত্যন্ত দুঃখজনক।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত