সাপ ভয় পান না এমন মানুষ পাওয়া মুশকিল। সরীসৃপ এই প্রাণীটি দেখলে তো অনেক দৌঁড় দেন। সাপের প্রতি ভীতু মানুষও অনেক সময় নিজের কাছেই সাপ দেখতে পান। অজান্তেই গায়ের ওপর সাপ উঠে গেছে এমন অভিজ্ঞতাও রয়েছে অনেকের।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে কয়েকটি ছবি ভাইরাল হয়েছে। যেখানে দেখা যাচ্ছে, একজন ছেলে বেঞ্চের ওপর বসে আছে। বেঞ্চের ওপর তার পাশে একটি সাপও রয়েছে। সাপটি একেবারে তার শরীরের সঙ্গেই লেগে আছে। সাপের অর্ধেক অংশ যেন ওই যুবকের প্যান্টের নিচেই রয়েছে!
যিনি পোস্টটি করেছিলেন ক্যাপশনে তিনি সাপটির নাম জানতে চেয়ে লিখেছিলেন, আমার পাশে বসে ছিল। সম্ভবত এটা ঘর গিন্নি?
এই ছবিটির নিচে নানা ধরনের মন্তব্য করছেন ফেসবুক ব্যবহারকারীরা। কেউ কেউ তো মজা করে ওই যুবককে বলছেন, প্যান্টের জিপার লাগিয়ে রাখতে।
একজন কমেন্টে লিখেছেন, ‘ভাই আপনার সাহসের তারিফ করতে হবেই। আপনার জায়গায় আমি থাকলে হয়তো এতক্ষণে হাসপাতালের বেডে শুয়ে থাকতাম।’
আরেকজন কমেন্ট করেছেন, ‘ইদুর দেখতে পেয়েছিল নাকি। আপনার জিপার লাগিয়ে রাখুন।’
তবে যা জানা গেল সেটি হলো ওই সাপটির নাম ঘরগিন্নি। যেটি নির্বিষ প্রজাতির সাপ। তাই এ যাত্রায় বিপদ নেই। তবে সাপ না চিনে এমন সাহস দেখানো একেবারে অনুচিত।
