আজ ৪ চৈত্র ১৪৩০, ১৮ মার্চ ২০২৪, রোজ সোমবার
জ্যোতিষশাস্ত্রে রাশিচক্রে মোট ১২টি রাশি রয়েছে। জেনে নিন আপনার রাশিফল অনুযায়ী আজকের দিনটি কেমন কাটতে পারে।
মেষ
মেষ রাশির জাতকদের আজ অতিরিক্ত পরিশ্রমের ফলে মানসিক চাপ বৃদ্ধি পাবে। সন্তানদের চাকরির খবর নিয়ে আনন্দ লাভ হবে। আইনজীবীদের জন্য সামনে শুভ সময়। খুব কাছের মানুষের জন্য আপনার ছোটখাটো ক্ষতির শংকা রয়েছে। স্ত্রীর সঙ্গে মনোমালিন্যের অবসান হতে পারে। পড়াশোনার জন্য ভাল সুযোগ আসতে পারে।
বৃষ
কাজের ক্ষেত্রে প্রচুর চিন্তা দেখা দেবে। ব্যবসার ব্যাপারে খুব সতর্ক থাকুন, বুদ্ধিভ্রম ঘটতে পারে। বন্ধুদের সঙ্গে বিবাদের শংকা রয়েছে। বাড়তি উপার্জন হতে পারে তবে বিলাসিতার জন্য খরচ হতে পারে। অতিরিক্ত আবেগ ক্ষতি ডেকে আনতে পারে। চাকরির স্থানে বিবাদের শংকা। স্ত্রীর সঙ্গে বিবাদের কারণে মনঃকষ্ট দেখা দেবে।
মিথুন
বাড়িতে অশান্তির কারণে আপনার সম্মানহানি হতে পারে। চাকরিতে বদলির সম্ভাবনা। ব্যবসায় জট ছেড়ে যাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। অতিরিক্ত রাগ নিয়ন্ত্রণে রাখা প্রয়োজন। হঠাৎ পুরনো কোনও বন্ধুর সঙ্গে দেখা হতে পারে। সন্তানের জন্য খরচ বাড়তে পারে। ব্যবসায় আয় বৃদ্ধি পেতে পারে। বাড়িতে চিকিৎসার খরচ বাড়তে পারে।
কর্কট
আর্থিক টানাপড়েন থাকতে পারে। নম্র স্বভাবের জন্য কর্মস্থলে সুনাম বৃদ্ধি। ঋণশোধ হতে পারে। বাড়তি ব্যবসার কথা না ভাবাই শ্রেয়। মামলা-মোকদ্দমা থেকে নিজেকে বাঁচিয়ে চলুন। সাংসারিক শান্তি বজায় থাকবে। পুরনো শত্রুর কাছ থেকে বন্ধুর মতো ব্যবহার পাবেন।
সিংহ
ভ্রমণে সমস্যা হতে পারে, তাই সাবধানে থাকুন। আজ ভাই-বোনের সঙ্গে বিবাদ নিয়ে চিন্তা হতে পারে। প্রেমজীবনে নতুন মোড় ঘোরার সম্ভাবনা দেখা যাচ্ছে। নতুন ব্যবসার চেষ্টা করতে পারেন। বাড়ির বড়দের শরীর নিয়ে একটু চিন্তা থাকতে পারে। আজ আপনি আপনার ক্ষমতা দেখানোর সুযোগ পাবেন।
কন্যা
কন্যা রাশির জাতকদের আজ অতিরিক্ত বিলাসিতার জন্য খরচ বাড়তে পারে। সন্ধ্যার দিকে কর্মক্ষেত্রে নিজের দোষে সমস্যায় পড়বেন। পরোপকার করতে গিয়ে সংসারে শান্তিভঙ্গ। সন্তানের কাজের ফলে আনন্দ ও গর্ববোধ হবে। উচ্চপদের কোনও চাকরির যোগ দেখা যাচ্ছে। বুকের কষ্ট বাড়তে পারে। বন্ধুদের কথায় চললে আপনার খুব ক্ষতি হয়ে যেতে পারে। আজ যানবাহন চালাতে গেলে বাড়তি সতর্কতা অবলম্বন করা প্রয়োজন।
তুলা
নিজের ভুল সংশোধন করার ফলে ব্যবসায় লাভ বাড়ার সম্ভাবনা রয়েছে। তুলা রাশির জাতকদের আজ দূরে ভ্রমণ না করাই ভাল হবে। কারও চিকিৎসার কাজে সারা দিন ব্যস্ততা থাকবে। সন্তানের বায়না পূরণ করতে হতে পারে। কোনও সুখবর পেতে পারেন। কোনও পুরনো আশা ভঙ্গ হতে পারে। বিনিয়োগী ব্যবসায় ভাল ফল পাওয়া যাবে।
বৃশ্চিক
কাজের চাপ বাড়তে পারে। বন্ধুর সাহায্যে ব্যবসায় উন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে। আজ প্রতিবেশীর সঙ্গে শত্রুতা দেখা দিতে পারে। পরিশ্রম বৃদ্ধিতে শারীরিক অসুস্থতা দেখা দেবে। মামলায় জড়িয়ে পড়তে পারেন। বাবার সঙ্গে টাকা নিয়ে তর্ক। প্রেমে বাধা থাকলেও সঙ্গে আনন্দ থাকবে।
ধনু
সহকর্মীরা কারণে আজ কর্মক্ষেত্রে মানসিক চাপ বাড়বে। প্রেমে কষ্ট বাড়তে পারে। সন্তানদের কাজে সাহায্য করতে হতে পারে। ব্যবসায় নতুন কর্মী নিয়োগ করার আগে ভাল করে খোঁজ খবর নিন। ধনু রাশির জাতকদের আজ বুঝেশুনে কথা বলা উচিত। কোমরের সমস্যা বাড়তে পারে। স্বাস্থ্য ভাল যাবে না। অতিরিক্ত রাগ ভাল হবে না।
মকর
আজ ব্যবসায় সহকর্মীর দ্বারা ক্ষতির সম্ভাবনা রয়েছে। বাসস্থান কেনাবেচার পরিকল্পনা এখন বন্ধ রাখুন। স্বামী-স্ত্রীর মধ্যে কলহ বাধতে পারে। ছোটখাটো আঘাত লাগার শংকা রয়েছে। আয় ও ব্যয় সমান থাকবে। পুরনো শত্রুতার জন্য ক্ষতি হওয়ার সম্ভাবনা। পেটের সমস্যা বাড়তে পারে।
কুম্ভ
আজ কোনও ঝুঁকিপ্রবণ কাজ করতে হতে পরে। তবে বুদ্ধির বলে শত্রুর মোকাবিলা করতে সক্ষম হবেন। বাড়িতে অতিথি সমাগম হতে পারে। কর্মচারীদের বেপরোয়া আচরণে ব্যবসায় সমস্যা দেখা দিতে পারে। নিজের বুদ্ধিতে আইনি সমস্যার হাত থেকে মুক্তি পেতে পারেন। বাড়িতে অতিরিক্ত খরচের সম্ভাবনা রয়েছে। ব্যবসায় ক্ষতি হতে পারে।
মীন
প্রিয়জনের সঙ্গে বিবাদ নিয়ে চিন্তা হতে পারে। অতিরিক্ত উদাসীনতা কাজে ব্যাঘাত ঘটাতে পারে। দাম্পত্য জীবনে অশান্তি বাড়বে। কেনাবেচা করার জন্য দিনটি শুভ। কারও প্রতি আপনার আচরণ খুব খারাপ হতে পারে। ব্যবসায় চাপ বাড়তে পারে। পাওনা আদায় হওয়ার সম্ভাবনা। আগুন থেকে একটু সাবধান থাকুন।