বাঁশখালীতে পুলিশ দেখে পালাতে গিয়ে গোপনাঙ্গ কেটে গেল আসামির

চট্টগ্রামের বাঁশখালীতে পুলিশকে হামলা করে পালাতে গিয়ে আহমদ কবির মানিক নামের এক আসামির গোপনঅঙ্গ কেটে যাওয়ার ঘটনা ঘটেছে। সোমবার (১৮ মার্চ) আনুমানিক রাত সাড়ে ৪টার সময় উপজেলার ছনুয়া ইউনিয়নের ৩নং ওয়ার্ড এলাকায় এ ঘটনা ঘটে। তাকে ধরতে গিয়ে পুলিশের কয়েকজন সদস্য আহত হয়েছেন বলেও জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার ভোরে উপজেলার ছনুয়া ইউনিয়নে ওয়ারেন্টভুক্ত আসামি স্বর্ণ মানিককে গ্রেপ্তোরে অভিযান চালায় পুলিশ। এ সময় আসামি পুলিশকে হামলা করে পালাতে গিয়ে একটি উঁচু জায়গা থেকে টিনের ওপর লাফ দিলে আসামির গোপন অঙ্গ কেটে যায়। পরে পুলিশ আসামি মানিককে গুরুতর আহত অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। আঘাত গুরুতর হওয়ায় চিকিৎসক তাকে ইউরোলজি ওয়ার্ডে ভর্তি করা হয়।
 
বাঁশখালী থানার ওসি মোহাম্মদ তোফায়েল আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ওয়ারেন্টভুক্ত ডাকাত স্বর্ণ মানিককে গ্রেপ্তারের সময় সে আমাদের ওপর হামলা করে পালানোর চেষ্টা করে। এ সময় পালাতে গিয়ে তার গোপনাঙ্গ কেটে যায়। তাকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।