দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে নতুন করে কারো মৃত্যু হয়নি। এ সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ১১ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। বৃহস্পতিবার (২১ মার্চ) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, আক্রান্তদের মধ্যে ঢাকার হাসপাতালে ভর্তি হয়েছেন ৩ জন। আর ঢাকার বাইরে সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন ৮ জন।
চলতি বছরে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ২১ জনের। এদের মধ্যে পুরুষ ১০ জন ও নারী ১১ জন।
সরকারি প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২১ মার্চ পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন মোট ১ হাজার ৬১০ জন। এদের মধ্যে পুরুষ ১০২২ জন ও নারী ৫৫৮ জন।